somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতিউরের চিঠি

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মিলি
মাহিনের চোখে এখনো কি খেলা করে রোদ?
অগাস্টের আকাশে সারি সারি মেঘের ভীড়ে
উড়ে যাওয়া পাখির ডানায়
অথবা পাখির মত ডানা মেলা কোনো বিমান
হঠাৎ প্রতিচ্ছবি রেখে যায় কি তুহিনের রেটিনায়?

কিংবা তুমি আছো কেমন
যে বিশুদ্ধ বাতাসের টানে ছুটে এসেছিলো টি তেত্রিশ
যে মৃত্তিকার উর্বরতা নাপাক হতে দেব না বলে শেয়ালের স্পর্শে
আমি আমরা পণ করেছিলাম কি দুর্মর খেয়ালে!
এমনকি তুমিও মিলি, পাকিস্তানের অন্ধকার প্রকোষ্ঠে

তারপর মেঘ কেটে কেটে জেট বিমান
গন্তব্য বাংলাদেশ

হঠাৎ সুর কেটে গোত্তা খাওয়া ঘুড়ির মতন

আমার সেদিন প্যারাসুট ছিলো না মনে
আমার সেদিন ভয় ছিলো না মনে
কেবল বাংলাদেশ
কেবল মায়ের শ্যামল সবুজ মুখ

মায়ের কাছে ফেরা হয়নি আর!

তুমি রুহুল আমিনকে চিনতে, মিলি?
মংলা বন্দরের অস্থির জলরাশির বুকে অবিচল পলাশ
দৃপ্ত শপথের শব্দহীন হুংকারের কান্ডারি
মাকে ভালোবেসে বুক পেতে নিয়েছে দগ্ধ ইঞ্জিনরুম

সেখানে এখন আর নেই কালো কালো আগুন
রুহুল আমিনের রক্তে ভেসে একরাশ স্বচ্ছ জলে
তোমাদের তরী যাত্রা করে সুদূর সমুদ্রে ...

মিলি, মাহিনকে বোলো, তুহিনকে বোলো
সমুদ্রে যাবার পথে যেনো আমার শুভেচ্ছা ছড়িয়ে দিয়ে আসে
সেই সীমাহীন সমুদ্রে !

আর যদি পারে, যেতে বলো ধলই সীমান্তে
যেখানে পাহাড়িছড়ায় বুকে পাথর ঘষে হামিদুর
আঠারো বছরের তীব্র উন্মাদনায়
গ্রেনেডে গ্রেনেডে শত্রুজয় তারপর
হঠাৎ বুলেট

বিজয় নিশান লাল হয়ে গেছে হামিদুরের রক্তে

কেঁদো না মিলি
অশ্রু কিছু তুলে রাখো নূর মোহাম্মদ স্মরণে
কিছু কান্না জমা করে রাখো
ধারালো আঘাতে উপড়ে নেয়া তার চোখের শূন্য কোটরে

তোমার কান্না তুলে রাখো তীব্র কার্তুজে বিদীর্ণ
আবদুর রউফের বুকের আলমিরায়
প্রমিথিউসের মতন বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা
জাহাঙ্গীরের দেহভাস্কর্যে
অর্ঘ্য দিও তোমার বাষ্পায়িত কষ্ট
মোস্তফা কামালের রক্তমাখা ছিন্ন দেহে
ছড়িয়ে দিও তোমার সকল প্রার্থনা ...

অশ্রু মুছে তাকাও আমার দিকে
মিলি তুমি ভালো নেই
তোমরা কেউ ভালো নেই
এখনো আমার মায়ের বুকে কিলবিল করে বিষাক্ত সাপ
লাল সবুজের আশেপাশে এখনো উড়ে পুরোনো শকুন
পেট্রোল বোমায় পুড়ছে জননী
কাটা রাইফেল কালাশনিকভের পোড়া গন্ধে ঘুম আসে না তার

রাজাকারের তীব্র হাসিতে তুমি ভালো নেই
তুহিন ভালো নেই
মাহিন ভালো নেই
আমার হাজারো ভাই, হাজারো বোন ভালো নেই
কেউ ভালো নেই

কেঁদো না মিলি, কেদো না
টি তেত্রিশ আবার মেলবে ডানা আকাশে
দৃপ্ত শপথের জলে ভেসে ভেসে আবার আসবে পলাশ
হাজার হাজার কিশোর যুবক অপেক্ষায় আরেকবার
সাতই মার্চের কবির মতন কোনো এক
নির্ভীক নেতার ডাকে!

তুমি আরেকবার হয়ে যাও বঙ্গজননী
তোমার শত সন্তানকে ডাকো যুদ্ধে
বিজয় আমাদের হবেই

সব শকুনের নাগপাশ ছিড়ে
নিষ্কলংক সূর্য উঠবেই আবার

আমরা যে চেয়ে আছি সেই সূর্যের দিকে

ভালো থেকো, মিলি!
বিপ্লবের লাল আগুনে
আমার ভালোবাসা ছড়িয়ে দিও
বাংলার প্রতিটি প্রান্তরে!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×