somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সপায়ার্ড তারুণ্য অথবা শাহবাগ অনুভব

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বয়সের সীমারেখায় তারুণ্যকে সংজ্ঞায়নের একটা প্রয়াস স্বীকৃত, তবে বয়স বা শরীরের সীমারেখায় তারুণ্যকে আটকানো যায়না তার প্রমান শাহবাগ চত্ত্বরের আন্দোলন। মুদ্রণ মাধ্যম, দুরদর্শনে অনেক প্রবীনদের দেখেছি সারারাত যুদ্ধপরাধী কসাই কাদেরের ফাসির দাবীতে সোচ্চার। অথচ এই আমারই শাহবাগে যাওয়া হলনা। তাহলে কি আমি এক্সপায়ার্ড!!! নিজেকে প্রশ্ন করি, আর উত্তর জোটে 'ধিক্কার'......

৯০ এর সেই উত্তাল দিনের বিজয় উতসবে সেই কিশোর বয়সেই রাজপথে সামিল হওয়ার গৌরবটা এখনও গৌরবন্বিত করে, শহীদ জননী জাহানারা ইমামের গণ আদালতের উত্তাল দিনগুলোতেও মিশে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যে কোন দাবী আদায়ে, আইসিসি ট্রফি জেতার, বিশ্বকাপে পাকিদের বধ করার, শামসুন্নাহারে নির্যাতনে গণ আন্দোলনে - সব কিছুতেই সরব ছিলাম। অথচ লাখো শহীদের ঋণ শুধবার সরব আন্দোলনটাতেই দর্শক হিসেবে রয়ে গেছি। গতকাল প্লান ছিল সারাদিন থাকার। কিন্তু জরুরী কাজে ছুটির দিনটাতেও রাত ৭টা পর্যন্ত অফিসে কাটাতে হল।

তবে হ্যাঁ, আন্দোলনে সরাসরি না থেকেও আন্দোলনের বাইরের কিছুটা রুপ সত্যিই অভিভুত করেছে গতকাল। শাহবোগ মোড় বন্ধ থাকায় কাকরাইল মোড় থেকে বাস শেরাটনের দিকে ঘুরে গেল। ঘুড়ে গেল বললে ঠিক হবেনা, আটকে গেল। তথন রাত আটটা। রাত সাড়ে নয়টায় শেরাটন মোড় থেকে বাংলা মটরের দিকে বাস ঘুরল। এইটুকু পথ যেত দেড় ঘন্টা। তীব্র যানজট। যার কারণ হল শাহবাগের আন্দোলন কিন্তু সবচে বিস্ময়কর হল পুরো বাসের একটা যাত্রীও এই যানযটে ভোগান্তির জন্য কোন ধরনের বিরক্তি প্রকাশ করলনা। খুব গভীরভাবেই আশে পাশের সকল যাত্রীদের পর্যবেক্ষণ করছিলাম। কারো কোন অভিযোগ নেই, বরং আন্দোলনে থাকতে না পারার অনুশোচনা ছিল প্রায় সবারই। যাত্রীরা তাদের ভোগান্তি কসাই কাদেরসহ সকল যুদ্ধপরাধীদের ফাসির দাবীতে হাসিমুখেই মেনে নিল।

কাকরাইল মোড় থেকে মগাবাজারের দিকে, মিন্টু রোড, বাংলামটার, এলিফেন্ট রোড, কাটাবন থেকে নীলক্ষেত- সবদিকে আন্দোলনফেরত মানুষরে মিছিল। এদের হয়তো সারারাতই থাকার ইচ্ছে ছিল, কিন্তু ছোট বাচ্চা, স্ত্রী থাকায় থাকা সম্ভব ছিলনা। যানবাহন না থাকায় পায়ে হাটা বেশিরভাগ মানুষের মাথায়ই রাজাকারের ফাসি চাই স্লোগান সম্ববিলত কাপড় বাধা। ছোট শিশুদের হাতে রঙীন বেলুনের সাথে মাথায় রাজাকারের ফাসি চাই স্লোগান সম্ববিলত কাপড় বাধা। কিছু কিছু পরিবারকে দেখেছি একেবারে গরীব খেটে খাওয়া মানুষ। সারাদিন কাজ শেষে বিকেলেই বউ বাচ্চাসহ আন্দোলন দেখে এসেছে, স্বশরীরে সমর্থন দিয়ে এসেছে।

স্বাধীনতা যুদ্ধ দেখিনি তবে শুনেছি, পড়েছি - সেইবার বাংলার ধনী, গরীব, শিক্ষিত- অশিক্ষিত একই কাতারে নেমে এসেছিল একটি দাবীতে - বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর। আজ আবারও তারা নেমেছে যা নিজ চোখে দেখে গর্বিত ও উদ্দীপ্ত মনে করছি। তবে আর দেখা নয়, আজ দুপুর পর্যন্ত বেচে থাকলে শাহবাগে যাব, অন্তত একটি বার স্লোগানে অংশ নিতে - রাজাকারের ফাসি চাই, ফাসি চাই.......

আপডেট: শাহবাগে তরুণদের জমায়েতের শুরুতে ভেবেছিলাম ২/১ দিন চলবে, তারপর বাম/ছাত্রলীগরা নিয়ন্ত্রণে নিয়ে আন্দোলন শেষ করে দিবে। তাহরির স্কয়ারের মতো সম্ভব হবেনা। কিন্তু কাল সরাসরি দেখে আমার ভুল ভাঙল। তাহরির স্কয়ারের আন্দোলনের পেছনেও ইঙ্গ মার্কিন ইন্ধন আছে, কিন্তু শাহবাগের আন্দোলন শুধুই, শুধুই চেতনা থেকে উৎসারিত। এতগুলো নি:স্বার্থ তরুণের এরকম জমায়েত পৃথিবীর ইতিহাসে বিরল উদহারণ হয়ে থাকে। শাহবাগে আমি অনুভব করেছি রাজাকারের ফাসির দাবীতে স্লোগানগুলো বঙ্গোপসাগরের সবচেয়ে উচু ঢেউয়ের চেয়ে প্রবল, তরুণদের ঐক্য চীনের প্রাচীরের চেয়ে শক্তিশালী, আমি আশাবাদী প্রতিবাদের এই ঢেউ ক্ষমতালোভী শাসকদের ভীত করবে, ৪২ বছর পর হলেও স্বাধীনতাবিরোধীদের বিচার করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে বাধ্য হবে সরকারগুলো......
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×