গরম যখন তার চরমে পৌঁছে চাঁদি ফাটানোর ষড়যন্ত্র করছিল , তখন মাঝে মধ্যে বিদ্যুৎ বজ্রপাতের ন্যায় ঝিলিক দিয়া বিলিক করত । এই তো গত মাসের কথা। মনেতে গরমের চরম ব্যথা নিয়া মঙ্গলময় ( মঙ্গল গ্রহের মত) সড়ক ধরে চলতে চলতে যখন আবিষ্কার করলাম যে মঙ্গলময় সড়ক মরীচিকাময় হচ্ছে তখন আনান্দ আর দেখে কে । এইতো কয়েকদিন আগের কথা। আজ এক মাস পরে বর্ষার আগমনী সঙ্গিত সঙ্গে করে মরীচিকাময় সড়ক ধরে যখন যাচ্ছিলাম তখন আবার আবিষ্কার করলাম মরীচিকাময় সড়ক বৃষ্টির ধারায় অবগাহন করছে আর নিজেকে বিলিয়ে দিচ্ছে একটি একটু করে । মরীচিকাময় সড়ক এবার যে কোন রূপ ধারণ করবে তা মহান প্রভুই জানেন।
এক মাসের মধ্যে এমন দুই দুই টি আবিষ্কার নিজেকে পুলকিত করল , আবার ও নিজেকে ধন্য মনে করলাম একজন আবিস্কারক হিসাবে; কারন প্রতিনিয়ত আবিষ্কার করে চলছি এমন অনেক কিছুই । প্রতিদিন আবিষ্কার করি আমাদের পকেটের টাকার অপূর্ব অর্থহীন অপব্যবহার, প্রতিদিন আবিষ্কার করি কিভাবে কিছু মানুষ অন্যের ন্যায্যকে নিজের অধিকার মনে করে ভোগ করে, ভাগ করে নেয় নিজেদের মাঝে; প্রতিদিন আবিষ্কার করি মানুষ কিভাবে অমানুষ হয়; প্রতিনিয়ত আবিষ্কার করি কিভাবে আমরা বদলে যাচ্ছি, বদলে যাচ্ছে চারদিক; আবিষ্কার করছি কিভাবে মানুষ বিকিয়ে দিচ্ছে তার মানবতা...।
সবাই ছুটছে... শুধু ছুটছে ... কিন্তু নিজেকে নিজে জিজ্ঞাস করার সময় তাদের নেয় যে তারা কিসের পিছনে ছুটছে... সবাই ছুটছে তাই সবাই ছুটছে... সবাই শুধু চায় আর চায়... আরও চাই আরও চাই... এই হচ্ছে এখনকার বারতা...
আমি এও আবিষ্কার করছি জীবন আর সম্পদ কত সস্তা হতে পারে, কত সহজে আর সুলভে মিলতে পারে জীবন...
আবিষ্কারের ঝুলি দিনে দিনে সমৃদ্ধ হয় , নিজেকে বড় অসহায় মনে হয় কারন আমি শুধু আবিষ্কার করতে পারছি না কেন ? কেন এমন হয় কেন এমন হচ্ছে...
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



