রূপ তার জলের মত রঙ তার আলো,
কতজনা কতবার বেসেছে'তো ভালো।
তবুও কেন যেন কেউ কভু ভুলে
হৃদয় চায়নি দিতে প্রাণ মন খুলে।
সবারই প্রেম ছিল অতি ভাসা ভাসা
সে প্রেম প্রাণহীন কূল হীন আশা।
তাই তার মেটে নাই মরমের সাধ
এখনো রয়েছে তার স্বপ্ন অগাধ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




