somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ফেসবুক, ভাইবারকি আসলেই বন্ধ?

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.বাংলাদেশের তরণেরা সরকারের চেয়ে একধাপ এগিয়ে!!!
“মোবাইল ফোনে নেদারল্যান্ডস আর পিসিতেযুক্তরাষ্ট্রে আছি”
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে আজ বৃহস্পতিবার একজনের দেয়া স্ট্যাটাস এটি।
এর নিচে কমেন্টে কেউ লিখেছেন “আমি যুক্তরাষ্ট্রে”,আবার কেউলিখেছেন “আমি জার্মানিতে”অথবা“আমি জাপানে”।এখন প্রশ্ন হলো বাংলাদেশের সরকার ফেসবুক,ভাইবার এবং হোয়াটসঅ্যাপ বন্ধ রাখারঘোষণা দেয়ার পর ফেসবুকে সবাই কি বিদেশ থেকে “চেক ইন” করছেন?ওপরের স্ট্যাটাস কিংবা কমেন্টদাতারা সবাই-ই বাংলাদেশ থেকে নিজেদের ফোন বা কম্পিউটার থেকেই ফেসবুক ব্যবহার করে এসব বক্তব্য দিচ্ছেন।অর্থাৎ ফেসবুক বন্ধের ঘোষণা থাকলেও ঠিকই তা ব্যবহার করা যাচ্ছ । কিভাবে?বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক (নামটি এখানে উল্লেখ করা হচ্ছে না) বিবিসি বাংলাকে বলছিলেন, তথ্য প্রযুক্তির এই সময়েএসে লোকজনকে এতটা বোকা ভাবার কোন কারণ নেই। তথ্যপ্রযুক্তি এখন কোন জায়গায় চলে গেছে সে সম্পর্কে সরকারের লোকজনের বোধহয় কোনও ধারনাই নেই। কারণ সরকার একদিকে এসব মাধ্যম বন্ধ রাখার ঘোষণা দিচ্ছে। কিন্তু অন্যদিকে বিভিন্নপ্রযুক্তির সাহায্যে এগুলোর ব্যবহার যথারীতি চলছেই”।তিনি জানান, এখন এমন সব সফটওয়্যার আছে যা যে কেউ চাইলেই ইন্টারনেটে ডাউনলোড করে তার সাহায্যেফেসুবক ব্যবহার করতে পারে। আর সেটাই করা হচ্ছে এখন। এর ফলে একজন ফেসবুকে ঢুকলেও বাংলাদেশের আইপি অ্যাড্রেস সেখানে দেখাবেনা। দেখাবে অন্য কোনও দেশের অ্যাড্রেস।এধরনেরপ্রযুক্তিকে বলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন সফটওয়্যার।এছাড়া মোবাইল ফোন থেকেও বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি সা্ইট ব্যবহার করে ফেসবুক ব্রাউজিং করছেন অনেকে। এমনই একজন বলছিলেন তিনি নিজের নকিয়া মোবাইল থেকেসকালেই ফেসবুক চেক করেছেন।বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসি দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়াপর্যন্ত ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপসেবা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।এ নিষেধাজ্ঞার মাঝেই ফেসবুকে ঢুকতে পেরে এ নিয়ে স্ট্যাটাস দিচ্ছেনঅনেকেই।আরাফাত সিদ্দিকী নামে একজন্য ব্যবহারকারীলিখেছেন, “ফেসবুক নাই তাতেকি ইউটিউব-এ ঢুকে স্ট্যাটাস দিছি...”সৈয়দ মিসবাউল আনোয়ার নামে একজন ফেসবুকে ঢুকে ঠাট্টা করে লিখছেন “বাংলাদেশে ফেসবুক বন্ধ ।”“Install a VPN app”-লিখেছেন মির রাব্বি। এরকম অসংখ্য স্ট্যাটাস দিয়েই সয়লাবআজকের সামাজিক যোগাযোগ মাধ্যম।আরেকজন ফেসবুক ব্যবহারকারীর স্ট্যাটাস,"সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ মানে কি? লগ ইন করলাম, পাইলাম! বাংলালায়ন মডেম দিয়ে। প্রতিবেশিকে বলতেই তিনি গ্রামীন মডেম দিয়েও দেখিস্ট্যাটাস দিলেন..যদিও ভিপিএন হয়ে। তবে চলছে তো"।তথ্য প্রযুক্তি এতটাই দূরে চলে গেছে যে ভাইবার বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগের উপায় বের করে নিচ্ছেন অনেকেই।,uc mini দিয়ে সহজে ফেসবুক brows করা যাচ্ছে,
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

লিখেছেন অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫



পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

×