ইদানীং আমাকে একটা আজগুবি প্রবলেম ফেস করতে হচ্ছে। এই যেমন আমি সকাল সাড়ে সাতটায় রুম থেকে বের হই অফিসে যাওয়ার জন্য। তখন মাথার ভেতরে কোথায় যেন বাজতে থকে.. ‘ হাশর হাশর কর রে মুমিন..হাশর বড় জ্বালাতন’..
সারাটা সময় বাজতে থাকে এই ওয়াজ মাথার ভেতর। ক্রমশ: অস্থির হয়ে উঠি। অফিসে যাই। দৈনন্দিন কাজ সারি। কিন্তু ওয়াজের বাজনা সারেনা।
মাথার ভেতর ক্রমাগত এই বাজনা চলতে থাকলে খুব পরিচিত লোকের বা বন্ধুদের নামও হঠাৎ হঠাৎ ভুলে যাচ্ছি।
ঘটনা হচ্ছে কি । আমি যে রুমে থাকি তার ঠিক পাশেই বাস স্টান্ড। সেই বাস স্টান্ডের মসজিদের কাজ চলছে গত কিছুদিন হল। সেখানে এক প্রফেশনাল হুজুর বাবা মাইক নিয়ে বসে যায় ঠিক সকাল সাতটায়। আর তার শুরুতে মাইকে জোরে সোরে একটা ফুঁ দিয়েই এই ওয়াজ শুরু করে দেয়... ‘হাশর হাশর কর রে মুমিন ..হাশর বড় জ্বালাতন...দান করে লো পিতা মাতা আল্লা সুকে রাখ কবরে..নুরের টুপি মাথায় নিয়া পার করে দাও হাশরে। সোবানাল্লা। বাবারা..এই যে এক ছাত্র বাবা দুইটি টাকা করলে দান। তার দয়ার দান কবুল করে নেন। সোবানাল্লা।....
চলতে থাকে আমার মাথার ভেতর এই বাজনা। আমি অস্থির হয়ে উঠি। কী করে মাথার ভেতরের বাজনা সারাব। সমস্যা তো বাড়তেই আছে।
যখন অন্য কোন জায়গায় হয়তো রাস্তা চলছি। অথবা চায়ের দোকনে বসে আড্ডা দিচ্ছি। মোবাইল রিং টোনে গান চলছে..হানড্রেড পারসেন্ট লাভ লাভ লাভ। খানিকক্ষণ বাদে শুরেু হয়ে যায় মাথার ভেতরে ..হানড্রেড পারসেন্ট লাভ লাভ লাভ...
মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। ঘুম ভাল হচ্ছেনা। কি করে এই সমস্যা থেকে মুক্তি পাব বুঝতে পাচ্ছিনা।
ভয়ে আছি এর পর নতুন কোন বাজনা মাথার ভেতর ঢুকবে। কানে তুলো দেওয়াই সমস্যার সমাধান হতে পারে বলে মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




