গেট এ চেক হচ্ছে, আইডি ছাড়া ঢোকা মুশকিল। ঢুকলে অবশ্য র্যাব-পুলিশের হাতে মার খাওয়ার সম্ভাবনা আছে। ও হ্যা বলতে ভুলেই গেছি এটা আমার প্রাক্তন হাই স্কুল ঝালকাঠী সরকারী বালক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের এন্ট্রি গেটের কড়াকড়ি নিরাপত্তার কথাই বলছি। খুবই নিরাপত্তা সেখানে কারণ দেশে যে হাড়ে বোমবাজির ঘটনা বেড়ে চলছে তাতে এরকম নিরাপত্তা স্বাভাবিক। মনের আনন্দেই সেদিন ঘর থেকে ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা নিয়ে আমরা বন্ধুরা আইডি কার্ড রীতিমত গলায় ঝুলিয়ে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গেট থেকে ডুকতেছি ঐ মূহুর্তে কিছু চেনা মুখ চোখে পড়ল আমাদের স্কুলের ১০০বছর পূর্তি অনুষ্ঠানে, যার অনেকেই পড়াশুনা অল্প অল্প করেছে কেউ কেউ ব্যবসা করে আমাদের শহরে তারা আমাদের স্কুলে আদোও পড়েনাই তাদের সবার গলায় আমাদের স্কুলের আইডি কার্ড, তারা নাকি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছিল। তারা অনেকে আবার ভলানটিয়ার হিসেবে নিয়োজিত হয়েছে ঐ অনুষ্ঠানে। তাদের একজন যখন আমার আইডি চেক করবে বলে কাছে আসল তখন আমি তার কাছে জানতে চাইলাম তোমর কাছে আমার পরিচয় দিতে হবে যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। সে লজ্জা পেয়ে সরে গেল।অথচ লজ্জাটা আমি বেশি পেয়েছি যে আমাদের স্কুলের অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্রের সার্টিফিকেট লাগিয়ে ঘুরে বাইরের লোকজন। তখনই মনে হলো আমাদের অনুষ্ঠানের অবস্থা ভাল হবেনা।যাক অনুষ্ঠানে যোগ দিলাম আমাদের ব্যাচের ছেলেদের সবার সাথে সবার মিট হলো খুবই আনন্দ লাগছিল আমার। দুপুর বেলা যখন খাবারের সময় হল আমরা খাবার সংগ্রহ করতে গেলাম। আমাদের অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের জন্য সোজন্য উপহার ছিল তার মধ্যে দুদিন ব্যাপি অনুষ্ঠানের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেককে দুপুরের খাবারের জন্য কুপন দেয়া হয়েছিল। আমরা দুপুরে খাবার নেয়ার জন্য লাইনে দাড়ালে একসময় শুনতে পাই খাবার নাকি শেষ। এরই মাঝে কার্ডধারী সেই বহিরাগতদের মধ্যে একজন আমাদের বলে সে যে খারার পেয়েছে তা নাকি সাত(৭)দিন ফ্রিজে রেখে সে খেতে পারবে। তখন আমরা বুঝতে পারলাম এসবই হয়েছে আমাদের স্কুলের অনুষ্ঠানের কমিটির মদদে। কমিটির কিছু শীর্ষ স্থানীয় লোকও নাকি স্কুলে না পড়ে প্রাক্তন ছাত্র হিসেবে পরিচয় দিয়ে কমিটিতে ঢুকেছে। এরা অবশ্য আমাদের স্থানীয় ভদ্রলোক হিসাবে পরিচিত। অনুষ্টান শেষে বুঝতে পারলাম ঐসব ভদ্রলোকরা রাজনৈতিক আশ্রয় নিয়ে স্কুলের অনুষ্ঠানের নাম করে অর্থ হাতিয়ে নিয়েছে। একোন সমাজ যেখানে মানুষের লজ্জা নেই অন্য স্কুলের অনুষ্ঠানে যোগ দেয় নিজের স্কুলের পরিচয় গোপন রেখে। এসব লোকমনে হয় স্কুল কাকে বলে তা জানেনা, নিজের বাল্যকালের স্কুলের জন্য কি যে টান তা জানেনা। তাইতো তারা নিজেদের স্কুলকে ভুলে গিয়ে অন্যের স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে পরিচয় দেয়। একারণে বলতে ইচ্ছা হয় মোদের লজ্জার বরই অভাব দেখছিছিছিছি......................
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।