somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল স্বৈরতন্ত্র?

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনকিলাবের ছাপাখানা ছিলগালা করা হয়েছে! তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ! তারা বাশেরকেল্লার সহযোগী হিসাবে কাজ করছে, ভুয়া নিউজ দিয়ে, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় ইত্যাদি, ইত্যাদি!
বিশিষ্ট রাজাকার মাওলানা মান্নানের পত্রিকা ইনকিলাব। অসংখ্য বুদ্ধিজীবী হত্যার হোতা এই মাওলানা মান্নান আবার বিএনপি এবং জাতীয় পার্টির শাসনামলে মন্ত্রীও ছিলেন।
২০০১ সালের কথা! বিএনপি-জামাত তখন ক্ষমতায় আসীন হয়েছে। মাওলানা মান্নানের সাথে কওমী মাদ্রাসার স্বীকৃতির প্রশ্নে চাঁদ সাঈদীর গেঞ্জাম শুরু লেগে যায়। এই গেঞ্জামের ফল হয় অনেক সুদুরপ্রসারী। মাওলানা মান্নান এবং তার ছেলে মাওলানা বাহাউদ্দিন সঙ্গ ত্যাগ করেন জামাত-বিএনপির। দুজনেই উঠে পড়েন আওয়ামী লীগের কোলে। আওয়ামী লীগ আদর-যত্ন করেই তাদের কোলে তুলে নেন। আর তখন থেকেই জামাতের ইনকিলাব হয়ে যায় আওয়ামী লীগের ইনকিলাব। শেখ হাসিনার গুণকীর্তন আর জামাত-বিম্পির শ্রাদ্ধ চলতে থাকে ইনকিলাবের পাতা জুড়ে!
মাওলানা মান্নানের গায়ে রাজাকারের ছিল থাকলেও মাওলানা বাহাউদ্দিনের গায়ে তো সেই ছিল নেই। তাই পিতা মান্নানের মৃত্যুর পর বাহাউদ্দিনের কদর বাড়ে আওয়ামী লীগে। শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশেও গিয়েছেন এই বাহাউদ্দিন। এই তো এবারের নির্বাচনেও নাকি বাহাউদ্দিন চাঁদপুরের একটা আসন থেকে নৌকার নমিনেশন নেয়ার বেশ চেষ্টা করেছিলেন কিন্তু দীপু মনির হস্তক্ষেপে সেটা আর হয়ে ওঠেনি।
কিন্তু কথা হলো এই আমলীগার বাহাউদ্দিনই তো ইনকিলাবের মালিক! সেই আওয়ামী ইনকিলাবই কেন এখন সিলগালার শিকার?? তাইলে কি রাজাকার পুত্র আবার নিজের ঘরেই ফেরত গেলেন? না কি আওয়ামী লীগ যে সুবিধা বাগাতে রাজাকার বাপ-ব্যাটাকে দলে টেনেছিলেন, সেই সুবিধায় এখন বাঁধা পড়েছে?? না কি বাহাউদ্দিনকেও জামাত ত্যাগের হুমকি হিসাবে এই ব্যবস্থা?
জামাত-বিএনপির পক্ষে মিথ্যা সংবাদ ছাপালে সেটা তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ, বেশ ভাল কথা! কিন্তু ২০০১ সাল থেকে যে বছরের পর বছর জামাত-বিএনপির বিপক্ষে আর শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে অসংখ্য মিথ্যা, বানোয়াট সংবাদ ছাপালো ওই একই ইনকিলাব- তখন কোন তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ হয়নি?? মহাজোট সরকারের নেকনজরে গত পাঁচবছর তো বহাল তবিয়তেই ছিলো ইনকিলাব!
নৌকায় উঠলে রাজাকার, যুদ্ধাপরাধী সব ধোয়া তুলসি পাতা, আর নৌকার বাইরে আসলেই সিলগালা? এ কোন ডিজিটাল স্বৈরতন্ত্র??
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×