somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসাদুজ্জামান পাভেল
নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

শাহবাগের চিঠি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের চিঠি
ফেব্রুয়ারি ৭, ২০১৩
******************
সাউথ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র।
*************************


ভেবেছিলাম, এবার তোমাকে অন্যরকম একটা চিঠি দিবো। শীতের শেষে পাতাহীন ডাল গুলোকে আমাদের দেশের ক্ষুধার্ত শিশুদের মতোই লাগে। আবার এরই মাঝে অবাক হয়ে দেখি, চিড়ল পাতার উঁকিঝুঁকি। ফুলেরাও বুঝি আড়মোড়া ভাঙ্গার চেষ্টা করছে। ভাবলাম, এই জাগরণের কথাও থাকবে সে চিঠিতে। ফুলে ফুলে পল্লবিত অনুভূতির সুতোয় গেঁথে একটা আচ্ছা চিঠি লিখবো তোমাকে। সে চিঠি পড়তে পড়তে তুমি ফিরে পাবে, প্রকৃতি, ফুল এবং আমাকেও। কিন্তু তা আর হলো কই, যখন দেখি আরেক ফাগুন এসেছে তোমারই উঠোনে। মোমের আলোতে ভরে গেছে রাজপথ, যেন মশালের সিম্বোলিক এক প্রকাশ। সে আলোর ছটা এতদূরে আমাকেও ছুঁয়ে যায়। নিজের ব্যক্তিগত কথা কি আর বলা যায় এখন...

ভেবেছিলাম বুঝি এইতো সময় মুখোমুখি বসবার। আর সব আলো যখন মৃদু হয়ে আসবে, আমাদের মনের রঙ ধীরে ধীরে বেরিয়ে আসবে। যেন খুব ভোরে উঠে খালি পায়ে প্রভাত ফেরিতে বেরিয়ে পড়ার মতোই, মনের কোণে জমে থাকবে কোনো উত্তেজনা। চুপি চুপি আনন্দের এই গল্পটা লেখা হবে মনের পাতায় পাতায়। তারই তুলি-রঙ নিয়ে কতো কাল ধরে যেন বসে আছি। সে কি আমি শুধু একা! তুমিও কি নেই? কিন্তু বলা হবে কিভাবে? যখন দেখি, আমাদেরই মতো অগুনতি মানুষের স্বর ধীরে ধীরে আত্মকেন্দ্রিকতাকে ছাড়িয়ে নেমে পড়েছে পথে, যেন এক নিয়ন্ত্রিত মিছিল, পরিপাটি প্যারেড- আমি গুটিয়ে যাই ব্যক্তিগত ভাবালুতার অনুভূতি নিয়ে। নিজেকে কেমন বেকুব আর স্বার্থপর মনে হয়।

ভেবেছিলাম, এবারের ভেলেন্টাইন ডে'তে (হয়তো প্রথম বারের মতো) একটি প্রেমের চিঠি লিখবো। যেখানে মিশে থাকবে স্বপ্ন, বৃষ্টি কিম্বা কবিতার ছোঁওয়া। লিখতে লিখতে শিথিল হাত গুলো থেমে যাবে। মনে মনে ভাববো হয়তো, এ চিঠি তো আমি বহু আগেই লিখেছিলাম। কিম্বা বহুবার আমি লিখেছি সেই ইস্তেহার। দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দিয়েছিলাম অনুরোধের বিলাপ। পড়ে নিবে একদিন, এইটুকু বিশ্বাস নিয়ে আমি বসেছিলাম চুপচাপ। কিন্তু কই একটি লাইনও তো বেরলো না কলম থেকে! যখন দেখি শাহবাগে নেমেছে অন্য ভালবাসার ঢল। প্রতিটি অচেনা মুখ ক্রমেই হয়ে উঠেছে চির চেনা। হাতে হাত এতটাই শক্ত ভাবে চেপে আছে, ভালবাসাহীন মনে হয় না আর। প্রবল এই স্রোতে বিলীন হতে হতে দূরে দেখি, তুমিও এসেছো পথে। হাতে নিয়ে এসেছো জন্মান্তরের চিঠি, এতো দূর থেকেও যেন আমি দেখি সেই চিরকুট। যেন তুমি লিখেছো, অত ভেঙ্গে পড়ো না। আমিও এসেছি এই অজানার দিকে। চলতে চলতে হয়তো তুমি লিখে ফেলবে সেই চিঠি একদিন। যার জন্যই আমার এতো দিনের অপেক্ষা। তুমি ভেবো না অত। চল, সামনের দিকে চলতে থাকি। চেয়ে দেখো, কতো ব্যাথার নদী এসে মিশেছে একই স্রোতে। আমাদের দুঃখ গুলোতো আসলে এরই জন্য তোলা ছিল। যা দিয়ে একদিন বানাবো একেকটি তীব্র বুলেট।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×