হুম, সব-দোষ আমারি
তুইতো ধৌয়া তুলসী পাতা
আমিই অভীনেতা, মিথ্যুক মন্ত্রি
নির্বোধ জনতা, একদম যা- তা ।
আমিই অসভ্য, জঘণ্য, ইতর
আমার মুখেই রাম নাম
আমার ভেতর চোরের লক্ষণ
যা- তোর সব অপবাদ মেনে নিলাম।
আমি অভিসপ্ত যিশুর ক্রুদ্ধ
নিষিদ্ধ রাতে নষ্ট
তোর এক জীবনের দুঃস্বপ্ন।
অথচ আমিই ছিলাম
তোর বুকের কাঁপন, শাড়ীর আঁচল,
তোর মধ্য রাতে বলা শেষ শব্দ
আমাতেই হত তোর নিঃস্ব জীবন পরিপূর্ণ।
আজ হটাৎ নিষিদ্ধ হলাম
তোর জীবনের সবচেয়ে বড়, ভুল হলাম ।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




