চলে যাব, একদিন ঠিক চলে যাব
সূর্যাস্তের মত রাঙিয়ে দিয়ে
গহীন অন্ধকারের বুকে হারিয়ে যাব,
আলোক বর্ষের চেয়েও দূরে
আহাজারিতে ফিরবো না।
চলে যাবা, একদিন নিশ্চিহ্ন হয়ে যাব
ঝড়ে পড়া শুকনো পাতার মত, নীরবে
টেকো মাথার চুলের মত খুব যতনে
বৃদ্ধার বয়সের মত চলে যাব,
আর ফিরবো না
অভিমানী বুকে- ভালোবাসার মত হারিয়ে যাব।
চলে যাব, একদিন ঠিক চলে যাব
মৃত প্রেমের মত- গুম হয়ে যাব।
চলে যাব, পিছু ফেরার রাস্তা মুছে
নোন ব্যাথা চোখে মুদে
গুম নাম হয়ে যাব,
শহরের বুক থেকে
সাবালিকার হৃদয় থেকে
স্বজনের আঁশ থেকে
না পাওয়া অভিলাষ থেকে,
কুজনের নিন্দা থেকেও
একদিন বিলীন হয়ে যাব
অবচেতন ভাবনার মত,
মনের ভুলেও- আর মনে পড়ব না।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




