একবার এক শিয়াল আর গাধার মধ্যে প্রচন্ড ঝগড়া লাগলো। তারা সিংহের কাছে গেল বিচারের জন্য। সব শুনে সিংহ, শিয়াল কে বন্দী করল আর গাধাকে ছেড়ে দিল। গাধা মনের খুশিতে নাচতে নাচতে চলে গেল। শিয়াল জিজ্ঞাসা করল, আপনি কেন আমাকে শাস্তি দিলেন? আমি কি ভুল বলেছি? ঘাস কি সবুজ না? তখন সিংহ বলল- অবশ্যই ঘাস সবুজ, কিন্তু তোকে শাস্তি দিয়েছি তুই গাধার সাথে যুক্তিতে গেছিস বলে।
মোরাল : গাধাদের সাথে কখনো যুক্তিতে যেও না।
কিন্তু সমস্যা হল গাধা নিজে জানে না যে সে গাধা। সেও নিজেকে শিয়াল ভাবে।
গাধা আনন্দে ডাকতে ডাকতে বোনের সবাই কে জানিয়ে দিল। অজগর, খরগোশ, কাক ভাবলো গাধা ঠিকই বলেছে, সিংহ নিশ্চয় কোন ভুল করবে না। তারাও বনের সবাই কে বলতে লাগলো ঘাস নীল। হরিণ একথা শুনে প্ৰতিবাদ করলো। সাথে সাথে অজগর, খরগোশ, কাক হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ে হরিণ পিছিয়ে গেল। গরু, ছাগল আগে থেকেই দ্বিধায় ছিল কিন্তু এটা দেখে তাদের মনের সন্দেহও দূর হয়ে গেল। তারাও বিশ্বাস করল ঘাস নীল। এভাবে শিয়ালের দল বিচ্ছিন্ন হয়ে গেল, গাধার দল ভারী হল।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




