somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানো!

০৯ ই মে, ২০২১ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রৌদ্র যখন তোমার অধর ছোয়
আমার ভীষণ হিংসে হয়,
খোলা পিঠে অবাধ বিচরণ;
হিংসে ধরায়।
আমার থেকে মুখ ফিরিয়ে
যখন চুরির খেলায় মতো;
আমার ভীষণ হিংসে হয়।
চোখের কাজল লেপ্টে গেলে
বিচ্ছিরি যখন কাঁদো; ভীষণ পুড়ায়।
দু হাত ভরে যখন কদম কুড়াও
আহ্লাদী ওই মুখ খানায়, বড্ড মায়া হয়।
হাতের উপর হাত রাখতে
যখন সড়িয়ে নাও সঙ্গপনে,
তুমুল অভিমান জমাট বাধায়।

তোমার ওই ফোনের স্ক্রীনটাকে
আমার ভীষণ হিংসে হয়,
তোমার নরম গালে আদর পেয়ে
কেমন লেপ্টে রয়।
আমার কথার পাহাড় তখন নীরব জমায়,
অভিমান গুলো অভিযোগ হয়ে দাঁড়ায়।
তখন যখন গুমড়ো মুখে
ঘাসের গায়ে দাঁত ফোটাও,
আমার ভীষণ রাগ হয়।
বলতে না পারা হাজার কথা
তুমুল জোট পাকায়।
তখন যখন- ঐ শান্ত চোখে; জলের ধারা
অবাধ ভাসে, ভীষণ টাটায়;
আমার স্বাসেও কেমন কষ্ট হয়।

হাসির ঢেড়ায় বাদাম খাওয়ার
টাপুর টুপুর গল্প ছড়ায়;
তখন আমার সকল দুখ, মত্তে ধায়।
তোমার কোলে ক্লান্ত মাথা
রোদের বুকে গাছের ছায়া
লক্ষ বছর চুপটি থাকা,
হটাৎ তোমার কমল ঠোঁটের
নরম স্বর; বিরক্ত লাগায়।
যাবার পালাই; আমি থমকে যাই,
তোমায় তখন শত্রু মনেহয়।

কফির ধোয়া যখন তোমার ওষ্ঠ ছোয়
আমার ভীষণ হিংসে হয়;
কাপের মুখে লিপস্টিকের ঐ আল্পনায়
বারেবারে আমার নজর যায়।
আমার জুড়িয়ে খাবার বাহানা
আর একটু আটকে রাখার চেষ্টা,
তোমার যখন অধর্য হয়;
তোমায় তখন ভীষণ নিষ্ঠুর মনে হয়।
তোমার যাবার বেলা
আমার খালি ভুল হয়।

যখন তুমি রিক্সা ডাকো-
আমার বুক ঘুমোট বাধায়,
যখন তুমি ফিরে চাও
আমার সকল নষ্ট হয়।
জানো- তুমি ছেড়ে গেলে
আমার ভীষণ কষ্ট হয়।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ রাত ৩:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×