somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লীগার

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী হয়েছে কী হয়েছে; পারছো কেন ফাল?
মরছে কেবল মানুষ ক'জন, তাই দিচ্ছো গাল!
ওরা আবার মানুষ ছিলো; মানুষ কাদের বলো?
লীগ ছাড়া কি মানুষ আছে, মানুষ কি হয় যে কেহ।
মানুষ হওয়া কি এত্ত সোজা? মানুষ হওয়া ভার,
ছিলো কি ওরা লীগের দলে, স্বাচ্ছা কোন লীগার?

তারপরতেও চাইছো বিচার, আওয়াজ আবার তোলো
আয়নাঘরে কয়েদ রবে, প্রশ্ন যদি করো।
বেহেস্ত তো লীগের হাতেই, দোযখ লীগের পরে
কোন খানেতে যাবে তুমি, ঠিক করে নাও আগে।
লীগ দিয়েছে জোয়ার ধারা, লীগ গেড়েছে খুটি
রাষ্ট জুড়ে উন্নয়ন যত, লীগের কেরামতি।
কেরামতি বাড়ছে দ্বিগুণ, উন্নয়নের তরে
মরেই যদি মরুক ক'জন, উন্নয়নের পথে।

স্বপ্ন ছিলো পিতার যত, পূর্ণ সবি হবে
ইউরোপ যাচ্ছে দেশটা আহা; মেট্রোরেলে চড়ে।
ঘুমের ভেতর বাড়ছে আয়, খবর কজন রাখে!
জামা কাপড় গায়েই তবুও, বলিস কিনা- শ্রীলঙ্কায় হবে।
পণ্য জুড়ে বাড়ছে দাম? বলছি নাতো মিছা
যুদ্ধ জয়ে লড়ছে পুতিন, খরচ দিচ্ছে কারা।
এসব কে খবর রাখে? চোখটা কেবল রিজার্ভে
পাচার কত হচ্ছে টাকা; কানাডার পাড়াতে।

ওসব তোদের শেখায় কে, কে দিচ্ছে খবর?
খোবিস তোরা নাফানরে, পাকিস্তানের দোসর।
শুকুর করিস? কুকুর যত, ধাত্রী মাথার পায়ে
মাতা আছেন বলেই রক্ষে, নইলে যেতিস তলে।
মাতার মত এমন মাথা কে পেয়েছে কবে?
চতুর দিকেই নজর তার, সব হিসাবি রাখে।
বেগুন ছাড়া বেগুনী খান, কুমড়ো দিয়ে রেধে
মাছের কাঁটার সহজ গলন, তাও দিয়েছেন বলে।
রাতের ঘুম হারাম করে, তাহাজ্জুদ পড়েন
দেশটা হবে সোনার দেশ, প্রার্থনাতে রাখেন।
সোনার দেশের সোনার ছেলে, ছাত্রলীগের বহর
অক্ষি বুজে দেখিস নারে, হেলমেট গুলোর কেহের।
কেহের গুলো আচড়ে পড়ে, মানব জমিন বুকে
লীগের দয়ায় বাচলে কেবল, মানুষ হবি তবে।
মরছে যারা মরুক গে, উন্নয়নের চোটে
উন্নয়নে চলতে গেলে, ত্রুটি খানিক রবে।

দেশটা হল মাতার দেশ, দেশটা কেবল পিতার
দেশটা শুধুই লীগের দেশ, তোমার আমার চিতার।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×