somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার শুভজন্মদিন

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বত্রিশটি বছর পেরিয়ে এসেছি
পাড়িয়ে এসেছি অজস্র চোরাপথ, গলিপথ, রাজপথ, বুকের উদ্যান।
সহস্র না পাওয়ার মাঝে, হারিয়েছি শতাধিক
শখের লাটাই, ঘুড়ি, লাটিম
প্রিয় কানামাছি, ভৌ-দৌড়, খেলার মাঠ,
সহপাঠী, স্কুল মোড়ের চালতা গাছ
বিদেশী বাড়ির বাগান- লিচু চুরি
করোতোয়ায় আস্ত দুপুর ঝাপাঝাপি।
কানা বগার ঠাং খোড়া করে দেওয়া থেকে
তালপট্টির সাথে রোজ মারামারি,
এক আজন্ম দুরন্ত শৈশব।

হারিয়েছি কৈশরের উদ্দিপনা
উদ্দামতা, উদ্দেশ্য।
বেহায়া পাড়ার গলিপথ প্রথম চিনেছি
লাজ-শরমহীন পাড়ায় আমার রোজ আনাগোনা
ও পাড়ায় থাকতো আমার প্রেয়সি
লোকে তাকে লজ্জাহীন বলে ডাকে।
নিষিদ্ধ গন্ধমে অভিসিক্ত হতে হতে হয়েছি অভিশপ্ত
আঁকড়ে রাখতে পারিনি কিছুই,
ছেঁড়ে এসেছি মায়ের আঁচল, বাবার কাঁধ, দুধভাত।
যৌবনের বিষাক্ততায় হারিয়েছি ঠোঁট, শাড়ির ভাঁজ, নিষাক্ত প্রেম।

হারিয়েছি অনেক কিছুই
প্রথম সিগারেট, বাবার পকেট চুরি
মধুবনে সিনেমা, ইয়াকুবের সুন্দরী, ভিএমের রুপসী
হারিয়েছি বেড়ে ওঠা হাত
বন্ধুর কাঁধ, উৎসৃঙ্খলায় ভেসে যাওয়া।
হারিয়েছি মায়ের অনুযোগ, বাবার অভিযোগ
এখন আর কেউ কিছু বলে না
তবুও বাঁশ ঝাড় তলা যাওয়া মানা
ফুলবাড়ি মাঠ, শ্মশান ঘাট।

বত্রিশটি বছর পেরিয়ে এসেছি
কাঠাল তলা, ইছায়দহ ছাড়িয়ে এসেছি
সাবগ্রাম, বনানী, মাটিডালি
ছেলেমানুষী ভোলানো বাঁদুর তলা
শুরার আসর সুইপার পট্টি।

অজস্র চেনামুখ হারিয়েছি অচেনা বাঁকে
বুকের উপর ছুড়ি বসিয়েছে কেউ
কেউ লুকিয়ে পিঠের ভাজে,
এক একটি মুখের সৃতি বয়ে নিয়ে এসেছি
বুকের ওজন এখন বড্ড ভারী।

বত্রিশটি ঋতু পেরিয়ে এসেছি
চিনেছি ঋতুশ্রাবের রঙ,
সেই প্রথম ভুল, অজানা কুল
নিষিদ্ধ পাড়ায় জানাশোনা।
সাতমাথায় থেকেছি দিশাহীন
যেন উদ্ভ্রান্ত এক পথিক,
বউ বাজারের পথ ধরে
তোমার বাড়ির রাস্তায় হেঁটেছি বহুদিন
জেলখানার মোড়ে ও ফেলে এসেছি অনেকটা সময়,
জন্মস্থান চেলো পাড়ার প্রতিটি চোরা গলিতে
ফেলে এসেছি গায়ের গন্ধ।

বিত্রিসটি বসন্ত পেরিয়ে এসেছি,
এক জনমে হারিয়েছি সহস্র জন্ম
অজস্র না পাওয়া কে হারিয়েও থেকেছি অনড়।

তবু সবকিছু ছাপিয়ে কেবল তোমাকেই
হারানোর বেদনায় আর্তনাদ করছি।
এক জীবনে পরাজিত আমি
তবু সবকিছু ছাপিয়ে
কেবল তোমার কাছে পরাজয়ে হা-হুতাশ করছি।

এখন সামনে কেবল অজানা আকাঙ্খা
যেন কিছুই জানি না আমি
হারাতে হারাতে এভাবে হারিয়ে যাব আমিও একদিন
"তবু আজ আমার শুভ জন্মদিন। "

(১৫-ই ফেব্রুয়ারী)
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×