somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমঝুপী নীলকুঠিঃ বিস্মৃতপ্রায় সোনালী অতীত

১২ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পূর্বতন নদীয়া, তৎপর কুষ্টিয়া এবং হাল মেহেরপুর জেলা ও থানাধীনে দুদিকে কাজলা আর একদিকে ছেউটে নদী ঘিরে রেখেছে আমঝুপী গ্রাম, এই আমঝুপীর পথেই একদিন মোঘল সেনাপতি মানসিংহের বিজয় রথ ছুটেছে, বাংলা-বিহার-উড়িষ্যার অধিপতি নবাব আলীবদ্দী খা-র মৃগয়ার স্মৃতিও রয়েছে এই আমঝুপীতেই।

এ গ্রামের দক্ষিণ পশ্চিম কোনায় নদীর কিনার ঘেঁসে গড়ে উঠেছে আমঝুপী নীলকুঠি। যার পশ্চিম ও দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে ছেউটে নদী। শত বছরের ইতিহাস ধারণ করে নীলকুঠি এখনও বর্তমান। অতীতে এ নীলকুঠি জেনারেটরের আলোয় ঝলমল করত, ঘোড়াশাল, কুকুর-শালা, হাঁস-মুরগীর খামার ছিল, ছিল ফুলের বাগানসহ ইংরেজদের জন্য আধুনিক আরাম আয়েসের সকল উপকরণ। অনেক অত্যাচার, নিপীড়নের নীরব সাক্ষী হয়ে আজও বর্তমান আমঝুপী নীলকুঠি।



জনশ্রুতি আছে যে, পলাশীর পরাজয়ের নীলনকশা এ নীলকুঠিতেই রচনা হয়েছিল, এখানেই রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রীদের শেষ বৈঠক হয়েছিল। কুঠিয়াল কেনী-সিম্পসন-ফাগু্সন ও তাঁদের সহযোগীদের অত্যাচার- শোষণ-নির্যাতনের স্মৃতি নিয়ে আজও দাড়িয়ে আছে এই আমঝুপী নীলকুঠি। নীলচাষ রহিত হবার পর সাহেবরা এ নীলকুঠি পরিত্যাগ করে। এরপর, আমঝুপী নীল কুঠির ঘটে হাতবদল, সাহেবদের পর হাতবদল হয়ে আমঝুপী নীলকুঠি মেদিনীপুর জমিদারী কোম্পানির কাচারিতে পরিণত হয়। কিন্তু দেশ ভাগের পর জমিদারী উচ্ছেদের সাথে সাথে সে অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরবর্তীতে নীলকুঠি অযত্ন আর অবহেলায় প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর ১৯৭৮ সালের ১৩ই মে, খুলনা বিভাগ উন্নয়ন বোর্ডের “ আমঝুপী অধিবেশন ”-এ আমঝুপী স্বীকৃতি পায় পর্যটন কেন্দ্র রূপে। তৎকালীন খুলনা বিভাগ উন্নয়ন বোর্ডের তদারকি ও অর্থায়নে প্রায় আঠার লাখ দুই হাজার টাকা ব্যয়ে এ কুঠি বাড়ির সংস্কার কাজ সম্পন্ন হয়। বর্তমানে নীল কুঠির যে আমগাছগুলি তা ওই সময়েই লাগান। পরবর্তীতে ২৬ শে জুন, ১৯৮০ সালে দর্শনার্থীদের সুবিধার জন্য নীলকুঠিতে একটি পিকনিক কর্নারের উদ্ভোধন করেন তৎকালীন খুলনা বিভাগের কমিশনার জনাব মোঃ আবু হেনা।



কিন্তু বড়ই পরিতাপের বিষয়, অযত্ন আর অবহেলায় নীল কুঠির অধিকাংশ সৌন্দর্য আজ কাল গর্ভে বিলীন, আগের মতো দর্শনার্থীর ভিড় এখন আর দেখা যায় না। সরকারী পৃষ্ঠপোষকতার অভাবে নীল কুঠির অধিকাংশ জমি বেদখল হয়ে যাচ্ছে, সীমানা প্রাচীরের অভাবে গরু, ছাগল যত্রতত্র ঘুরে বেড়ায় যা দর্শনার্থীদের বিরক্তির উদ্রেক করে। নীলকুঠির সেই বিখ্যাত ফুল বাগানটি আজ মৃতপ্রায়। অযত্ন আর অবহেলায় নীলকুঠির আজ বেহাল দশা। এখন দর্শনার্থীও নেই আগের মতন। নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে নীল কুঠি ও এর সোনালী অতীত। তাই নতুন প্রজন্মের কাছে নীলকুঠিকে তুলে ধরতে এর যত্ন ও সংস্কার করা একান্ত আবশ্যক। তবেই নীল কুঠি ফিরে পাবে তার পুরাতন রূপ, আবার নীলকুঠি ঝলমল করবে দর্শনার্থীদের ভিড়ে।

পরিশেষে আমঝুপী নীলকুঠীর গায়ে শ্বেত পাথরে উৎকীর্ণ লিপিতে তৎকালীন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক আব্দুল মান্নান ভুঁইয়ার লেখা লাইনগুলো মনে পড়ে যায়, “তার ( আমঝুপী নীলকুঠি ) এই আলোকাভিসার আজ যদি ইতিহাসের সরণি বেয়ে স্বকাল ও ভাবীকালের মানুষকে মুগ্ধ ও আকৃষ্ট করে তবেই তার এই পুনঃজন্ম সার্থক হবে- সফল হবে এর ( আমঝুপী নীলকুঠি ) স্বপ্নদ্রষ্টা ও পরিকল্পকদের শ্রম ও সংকল্প”। তাই নীলকুঠির দিকে নতুন মনোযোগই পারে এর স্বপ্নদ্রষ্টা ও পরিকল্পকদের শ্রম ও সংকল্প সার্থক করে নতুনভাবে স্বকাল ও ভাবীকালের মানুষকে মুগ্ধ ও আকৃষ্ট করতে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুশদেশের চিরায়ত শিশুসাহিত্য

লিখেছেন জ্যোতির্ময় ধর, ১৮ ই মে, ২০২৬ রাত ৩:১৭


ঊনবিংশ শতাব্দীর মহান লেখক চেখভ , তুর্গেনেভ , দস্তয়েভ্‌স্কি , তলস্তয়ের নাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত। এই লেখকেরা - রাশিয়ার জাতীয় গৌরব । ঊনবিংশ শতাব্দীর রুশ লেখকদের মধ্যে এমন... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×