এক অবাঙ্গালী পুলিশের এস পি তার বাংলা একটু উল্টা পাল্টা হতো। তা কেমন -
একবার সাংবাদিকদের সাথে কথায় কথায় তিনি বললেন-"হামাদের পূর্বোপাড়া থানা একট বাড়াবাড়িতে চলচে" সাংবাদিকরা ভাবলো এস পি নিজের থানার বদনাম করছে! তারা জিজ্ঞেস করলো বাড়াবাড়ি করছে তো আপনি কিছু করছেন না কেন?
এস পি-ম্যায় উপরেওয়ালা কো বোল দিছি উরা বলচে জাগা দিখো,কতো কি লাগবে জানতে বুল্লো।
সাংবাদিক- কি! উল্টা পাল্টা লাগছে ঠিক করে বলুন তো পূর্বপাড়া থানার কি হয়েছে?
এস পি- আরে ভাই হামি বলছি হামাদের উই থানাটা একট বাড়াবাড়ি বাড়াবাড়িই আরে ভাই Rent Houses বুজলেন উটাকে সোরাতে হোবে।
সাংবাদিক- আমরা ভাবলাম আপনার ঐ থানা হয়তো বে আইনি কোন কাজ করছে দিলেন মজাটাই মাটি করে।
এস পি অফিসে ঘরে বসে আছে দরজায় কাউকে দেখে ডাকলেন। লোকটা ড্রাইভার, ভেতরে আসার পর এস পি জিজ্ঞেস করলো-
তুমি উকে মারলে কেনো?
ড্রা-আমি কিছু মারিনি স্যার।
এস পি- মিথ্যে কাথা আমি দেখলাম তুমি উকে মেরেছো।
ড্রা- সত্যি বলছি স্যার আমি কেন মারতে যাবো!
এস পি- ফের মিথ্যে কাথা আমি নিজের চেখে দেখলাম তুমি উকে মেরেছো
ড্রা-না স্যার আমি কাউকে মারিনি আমি তো নিচে যাচ্ছিলাম আপনি তখন ডাকলেন আমি এলাম
এস পি-তার আগে কী করেচো
ড্রা-আমি দেখলাম আপনি আছেন কিনা
এস পি-উইতো ঐ তো জিজ্ঞেস করলাম তো মিথ্যে বলছো কেনো?
ড্রা-মানে আমি উঁকি কেনো মারলাম?
এস পি-হ্যাঁ
ড্রা-আমি ভাবলাম আপনি বলছেন আমি ওকে মারলাম কেন
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



