ঠান্ডার ভাইরাস মুখ বা নাক এর মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে, কিন্তু কিছু কিছু ক্ষেএে ব্যক্তি অসুস্থতার জন্য নিজেই দায়ী থাকেন, ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় যখন কোন একজন অসুস্থ মানুষ হাঁচি,কাশি দেন বা কথা-বলেন. কিন্তু এটা সবচেয়ে বেশি ছড়ায় ঠান্ডায় আক্রান্ত কোন ব্যক্তির সরাসরি যোগাযোগ দ্বারা যেমন একই পাত্র, তোয়ালে, খেলনা বা টেলিফোন ব্যবহার করলে এছাড়া অসুস্থ কারো চোখ, নাক বা মুখ স্পর্শ দ্বারা.
সাধারণ ঠান্ডা প্রতিরোধ জন্য কিছু পরামর্শ যা অনুসরণ করলে অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায় :
প্রচুর তরল বস্তু পান করা:
মানব শরীরের জন্য স্বাভাবিকভাবেই প্রতিদিন আট গ্লাস পানি প্রয়োজন. মানব শরীর দক্ষতার সঙ্গে কাজ করতে এবং রোগ প্রতিরোধ করতে পানি প্রয়োজন. পানি, জুস, চা এবং গরম সুপ তরল বস্তুর ঘাটতি পূরণ করে.
ভালভাবে হাত ধোয়া:
ঠান্ডার জীবাণুগুলো হাতের মাধ্যমেই সবচেয়ে বেশি ছড়ায়. যেহেতু অসুস্থ ব্যক্তির স্পর্শ এড়ানো সম্ভব নয় তাই কিছুক্ষণ পরপর ভালভাবে হাত ধুয়ে জীবাণুর হাত থেকে রক্ষাপাওয়া যায়.
বিশ্রাম :
মানব দেহের জন্য বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ যদি বিশ্রাম সম্পূর্ণ না হয় তবে শরীর অসুস্থ হয়ে পড়ে. যদি একজন ব্যক্তির বিশ্রাম অপর্যাপ্ত হয় এবং ক্লান্তি বা অস্বস্তি বোধ-করেন তবে জিম বা কোনো ব্যায়াম করা উচিত নয়.পর্যাপ্ত বিশ্রাম সুস্থ থাকতে সাহায্য করে
চোখ, মুখ স্পর্শ না করা :
ঠান্ডায় আক্রান্ত রোগীর সঙ্গে যোগাযোগের পর হাত ধোয়ার আগে মুখ স্পর্শ না করা বিশেষত চোখ ও নাক.
স্বাস্থ্যকর খাবার গ্রহণ :
স্বাস্থ্যকর খাবার শরীর সুস্থ রাখে এবং অসুস্থতা ও জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে. একটি সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত.
ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা :
পরিমিত ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা রোগ প্রতিরোধের ও সুস্থ থাকার জন্য অপরিহায
ভিটামিন গ্রহণ করুন :
এটি একটি ভাল অভ্যাস ভিটামিন গ্রহণ করা. ভিটামিন অসুস্থতা থেকে রক্ষাকরে তবে তা নিদিষ্ট মাএায় গ্রহণ করতে হবে.নিদিষ্ট মাএায় ভিটামিন C ব্যবহার ইমিউন সিস্টেম জোরদার করে এবং ঠান্ডার হাত থেকে রক্ষা করে.
তথ্যসূএ : CHT
লেখক : সৈয়দ শামীম আহসান মারুফ
ছাএ বি.পি.টি, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স, মেডিসিন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


