প্রতিদিন হোক আরেক টা শুভ দিন ...৩
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাসহ দেশের সব পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় বরাদ্দ দেওয়া হবে। এ বছর প্রথম অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং জুনিয়র স্কুল দাখিল পরীক্ষা (জেডিসি) থেকে এই সুযোগ পাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এ পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশাপাশি সেরিব্রাল পালসিজনিত (অপরিণত মস্তিষ্কে আঘাতজনিত কারণে শারীরিক প্রতিবন্ধিতা) এবং শারীরিক প্রতিবন্ধীরাও প্রথমবারের মতো শ্রুতিলেখক নিয়োগের সুযোগ পাবে।
গত বুধবার আন্তশিক্ষা বোর্ডের সভায় এ বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। তথ্য সূত্র :
প্রথম আলো ।
যদিও এই বাড়তি সময়টা আমার কাছে প্রয়োজনের তুলনায় যথেস্ট মনে হচ্ছেনা তারপরেও প্রথম বারের মতো এই পদক্ষেপ অবশ্যই একটি ভালো সংবাদ । প্রতিদিন ই এরকম সংবাদ আমরা চাই কারন প্রতিদিন হোক আরেক টা শুভ দিন সবার জন্য ।
২.দৃষ্টিপ্রতিবন্ধী দের জন্য বিশেষ পদ্ধতিতে ভোট গ্রহন সফল সম্পন্ন ।
বাংলাদেশ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) কার্যকরী কমিটির সভাপতি ও যুগ্ম সম্পাদক পদ দুটিতে শুক্র বার ভিপসের সদস্যরা ভোট দেন। এখানে ভোটার এবং প্রার্ধী উভয় পক্ষ দৃস্টি প্রতিবন্ধি ।ব্রেইল ব্যালট পেপারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা ভোট দিয়ে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ কথাটি প্রমাণ করলেন। তথ্য সূত্র
প্রথম আলো দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। এদের প্রায় এক-তৃতীয়াংশই দৃষ্টিপ্রতিবন্ধী । তাই । জাতীয় নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ ব্যালট পেপার সরবরাহের বিষয়টা হয়তো বিবেচনায় নেয়া যেতে পারে ।
হাজার দুঃসংবাদের ভীরে, প্রতিদিন অন্ততো একটি সুসংবাদ আপনার- আমাদের মনটাকে যেমন কিছুটা হালকা করবে তেমনি ভাবে ভালো কাজে উৎসাহ দিয়ে নিজেদের নৈতিক দায় শোধে কিছুটা পদক্ষেপ হোক ।....তো চলুক..আশা করি প্রতিদিন পাশে পাবো ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন