somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফ্রিদি-বিষেই শেষ ওয়েস্ট ইন্ডিজ

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ১২ রান খরচায় ৭ উইকেট—খুশিতে উড়তেই পারেন শহীদ আফ্রিদি
মাত্র ১২ রান খরচায় ৭ উইকেট—খুশিতে উড়তেই পারেন শহীদ আফ্রিদি
ছবি: রয়টার্স
৫ ছক্কা ও ৬ চারে ৫৫ বলে ৭৬ রান—ব্যাট হাতে গত রাতে স্বরূপে ফিরেছিলেন শহীদ আফ্রিদি। তবে নিজের এর চেয়েও ভয়ংকর মূর্তিটা তিনি তুলে ধরলেন বল হাতে। মাত্র ১২ রান খরচায় ৭ উইকেট—ক্যারিয়ারসেরা বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেন মাত্র ৯৮ রানে। আফ্রিদির ঈর্ষণীয় নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয়টাও এসেছে বেশ বড় ব্যবধানে, ১২৬ রানে।
আফ্রিদির দুর্দান্ত বোলিং বিশ্লেষণটা এবার দেখুন। ৯-৩-১২-৭! ইকোনমি রেট ১.৩৩। সুযোগ এসেছিল হ্যাটট্রিকেরও। ২৩তম ওভারের প্রথম বলে আফ্রিদি সাজঘরমুখী করেন লেন্ডল সিমন্সকে। পরের বলেই তুলে নেন ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভোর উইকেট। তবে তৃতীয় বলে এক রান নিয়ে আফ্রিদিকে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেন কাইরন পোলার্ড।
২৩ রানে ৪ উইকেট নেই। স্কোরবোর্ডে ৪৭ রান তুলতে না তুলতেই সাজঘরমুখী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান। গত রাতে পাকিস্তান দলের শুরুটা কী বাজেই না হয়েছিল! তাই তো আফ্রিদির ঝোড়ো ইনিংস, অধিনায়ক মিসবাহ-উল-হকের ৫২ রানের পরও দলীয় সংগ্রহটা ৯ উইকেটে ২২৪-এর বেশি এগোয়নি। ৫০ ওভারের ক্রিকেটে এটা আহামরি কোনো রান নয়। তবে এই অল্প পুঁজি নিয়েই ক্যারিবীয়দের একেবারে পিষে ফেলল পাকিস্তান। কৃতিত্বটা অবশ্যই এককভাবে সাবেক অধিনায়ক আফ্রিদির। ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান ১৭ রান খরচায় নেন দুটি উইকেট।
ইনিংসের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ রানের মধ্যে নেই তিনটি উইকেট। ক্যারিবীয় ব্যাটসম্যানদের উইকেট বিসর্জনের খেলাটা আর থামেনি। দলীয় সর্বোচ্চ ২৫ রান করেন মারলন স্যামুয়েলস। ড্যারেন স্যামি ২১ রান নিয়ে অপরাজিত থাকেন। সুনীল নারাইন ও লেন্ডল সিমন্সের সংগ্রহ যথাক্রমে ১৪ ও ১০ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের সংগ্রহ গড়তে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২২৪/৯ (৫০ ওভার)
আফ্রিদি ৭৬, মিসবাহ ৫২, উমর আকমল ১৯, আজমল ১৫*
হোল্ডার ১৩/৪, রোচ ২/৩৮, ডুয়াইন ২/৫২
ওয়েস্ট ইন্ডিজ: ৯৮/১০ (৪১ ওভার)
স্যামুয়েলস ২৫, স্যামি ২১*, নারাইন ১৪, সিমন্স ১০
আফ্রিদি ৭/১২, ইরফান ২/১৭
ফল: পাকিস্তান ১২৬ রানে জয়ী।
ম্যাচসেরা: শহীদ আফ্রিদি।
সূত্র: ক্রিকইনফো
click here
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×