somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‎বিজয়ের লক্ষ্যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংগ্রামের প্রস্তুতি গড়ে তুলুন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছিল; তখনই হঠাৎ করে শাহবাগ তার সমস্ত বিস্ময় নিয়ে বিস্ফোরিত হোল। হেরে যেতে যেতে হতোদ্যম বিহ্বল মানুষ বোধ হয় শুধু এই একটা ডাকের অপেক্ষায় ছিল। সেই কাঙ্খিত ডাক এল ব্লগার আর অনলাইন আক্টিভিস্টদের কাছে থেকে, যাদের কোন রাজনীতি নেই, কোন দল নেই, প্রচলিত কোন রাজনৈতিক বিশ্বাসও হয়তো নেই। সেই স্ফুলিঙ্গ দাবানল হয়ে ছড়িয়ে পড়তে সময় নিলনা একটুকুও। এই শাহবাগের মুল শিক্ষাটা কী, কী ভাবে এই শাহবাগের চেতনা আরো বৃহত্তর অর্জনের পথ খুলে দিতে পারে?

একটা সফল দেশ ও জাতির কোন একটা আদর্শকে অবলম্বন করে অগ্রসর হয়। যেই আদর্শের একটা সর্বব্যাপী প্রভাব সমাজ এবং রাষ্ট্রে অনুভুত হয়। সেই আদর্শ জাতির সামনে একটা শেয়ারড অবজেক্টিভ তুলে ধরে। তার প্রভাবেই জাতি একটি স্বেচ্ছা আরোপিত শৃঙ্খলা ধারণ করে শেয়ারড অবজেক্টিভ অর্জনের পথে অগ্রসর হয়। রাষ্ট্র পরিচালনার জন্য এই শেয়ারড অবজেক্টিভ খুব জরুরী। মুক্তিযুদ্ধে আমাদের শেয়ারড অব্জেক্টিভ ছিল জাতীয় স্বাধিকার অর্জনের আকাঙ্খা, মুক্তির আকাঙ্খা। দুঃখজনক ভাবে মুক্তি্যুদ্ধ উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের আকাঙ্খা ধারণ করতে পারে এমন কোন নতুন ইকোনমিক এবং সোশ্যাল অর্ডার গড়ে তোলার ব্যর্থতায় আমাদের শাসককুল ক্রমাগত আশ্রয় করেছে ধর্মকে। ক্ষমতার লোভে ধর্মের সর্বব্যাপী প্রভাবকে শেয়ারড অব্জেক্টিভ করে তোলার ফলে সমাজ হয়ে উঠেছে প্রগতিবিমুখ, বিজ্ঞানবিরুদ্ধ এবং পশ্চাৎপদ। প্রাধান রাজনৈতিক দলগুলো আঁকড়ে ধরেছে একের পড় এক ধর্মীয় রেটরিক। ধর্মীয় রাজনীতিকে আশ্রয় করে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিপ্রায়ে ধর্মীয় রাজনৈতিক দলগুলো হয়ে উঠেছে বেপরোয়া।

শাহবাগ প্রমাণ করেছে আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা শেয়ারড অব্জক্টিভকে মনে করে মুক্তির পথ। মহান মুক্তিযুদ্ধ আমাদের রক্তের ভেতর প্রোথিত করে দিয়েছে সেই মুক্তির আকাঙ্খা, এবং সেই আকাঙ্খাকে ধারণ করা কোন একটা নতুন ইকোনমিক এবং সোশ্যাল অর্ডার। তারুণ্য তাই বিক্ষুব্ধ লাগামহীন দুর্নীতি দেখে, তারুণ্য বিক্ষুব্ধ দেশের নিরন্তর লাঞ্ছনা দেখে, তারুণ্য বিক্ষুব্ধ মৌলবাদের কাছে অসহায় আত্মসমর্পণ দেখে। সেকারনেই তাঁরা গর্জে উঠেছে। যেন কাদের মোল্লার লঘু শাস্তি তারুণ্যের সেই আজন্ম লালিত মুক্তিযুদ্ধকে ধারণ করে বেড়ে ওঠা মুক্তির স্বপ্নকে হত্যা করতে উদ্যত হয়েছে। এই তারুণ্য প্রচলিত রাজনৈতিক নেতৃত্বকে অবজ্ঞা করে নিজেই প্রতিরোধের দায় কাঁধে তুলে নিয়েছে। প্রতিবাদ আর বিক্ষোভ তুঙ্গস্পর্শী হয়ে উঠছে।

তারুণ্যের এই জাগরণকে অর্থবহ হবে যদি সাম্প্রদায়িক রাজনীতিকে, বিচারহিনতার সংস্কৃতিকে নির্মূল করে তাঁদের সেই কাঙ্খিত দেশ উপহার দেয়ার যায় ।

কাঙ্খিত দেশে নতুন ইকোনমিক এবং সোশ্যাল অর্ডার হবে একটি কল্যাণমুখী বেসামরিক রাষ্ট্র যেখানে বিজ্ঞান আর প্রগতি আমাদের পথ দেখাবে, যেখানে শৈশব পাবে রাষ্ট্রের অপত্য স্নেহ, তারুণ্য পাবে একটা স্বপ্ন, যৌবন পাবে বিজয়ের আনন্দ আর বয়স্করা পাবে নির্ভরতা। এই আন্দোলনকেই নিশ্চিত করতে হবে যেন এই সুযোগেই বৈষম্য দূর করার যে অতি জরুরী কাজ এখনো বাকি রয়ে গেছে সেটা সম্পন্ন করা হয়।

এই লড়াই সহজ নয়, এই লড়াই স্বল্পমেয়াদী নয় কিন্তু শেষ বিচারে, শাহবাগের ডাক সেই নতুন দিন গড়ারই ডাক। তরুণরা যে স্বপ্নের জন্য লড়াই করে সেই স্বপ্নের বিজয় অবশ্যম্ভাবী। আমরা নিশ্চিত ভাবেই একটা মহান বিজয়ের দিকে অগ্রসর হচ্ছি।

জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×