একটি পরিবারের সন্তানদের ও পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক বৈঠক করা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যা প্রতিটা পরিবারে করা প্রয়োজন।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন চার পাশে ভোটের ও ভোটারের মাঝে ভোটের আমেজ ।
আমার পরিবারে ভোটের আগের দিন রাতে এক পারিবারিক বৈঠক বসলো । বৈঠকে আব্বু সবাইকে প্রশ্ন করলেন "তোমরা কাকে ভোট দিবে বলে ঠিক করেছ ??" (আমি তখনও কয়েকদিনের ব্যাবধানে ভোটার হইনাই বিধায় এই আলোচনার শ্রোতা কেবল), আম্মা এবং বড় দুই ভাই তাদের নিজের মতামত তুলে ধরলেন (আমাকেও আমার মতামত পেশের জন্য ফ্লোর দেওয়া হলো), পরিশেষে সিদ্ধান্ত হলো "আমার ভোট আমি দিব এবং জেনেশুনে ভালৈটাই দিচ্ছি" ।
পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে নিজ সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা তুলে ধরা এবং পরিশেষে নিজের মতামত অন্যের উপরে চাপিয়ে না দিয়ে অন্যের মতামতকে সম্মান দেখানো :- আমার এখান থেকে শেখা ।
আমার পরিবারের এই উদার দৃষ্টিভঙ্গি আমাকে অনেক কিছু শেখায়, আলহামদুলিল্লাহ সেই রাব্বুল আলামিনের দরবারে যিনি আমায় স্ব-শিক্ষায় শিক্ষিত করছেন । মনে রাখবেন "আপনার সন্তান তাই শিখবে যা আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন" ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



