আজকে ফেইসবুকটা খুইলা মাথার চান্দিটা গরম হইয়া গেল:- আমরা যারা বিদেশে নিজের মা, বাবা এবং পরিবার থেকে অনেক অনেক দুরে থাকি তারা স্বাভাবিকভাবেই মা বাবাকে অনেক অনেক বেশি অনুভব করি, কিন্তু যেইগুলা বাবা মার লগে থাইকাই বাস্তবে বাবা মারে কষ্ট দিয়া ফেইসবুক এ "বন্ধুরা , তোমরা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার কর, মনে রেখো "তাদের পায়ের নিচেই তোমার জান্নাত / জাহান্নাম" উপদেশ ছুড়ে, কেমনটা লাগে কউন !!!
এইগুলারে কেডায় বুঝাইবো যে :- বাবা ও মাকে কাছে পাওয়া আল্লাহর অনেক বড় এক নিয়ামত, তাদের অনুপস্থিতিতেই যা টের পাওয়া যায় ।
কিছুদিন আগে শুনলাম :- পাশের রুমে অসুস্থ মাকে অসুস্থ অবস্থায় (সেবা টেবার তুয়াক্কা না করেই) একা ফেলে এক বলদে নিজের রুমে ফেইসবুক এ পোস্ট মাড়ে "বন্ধুরা, আমার অসুস্থ্য মায়ের জন্য দোআ কর, ব্লা ব্ল়া ব্ল়া" !!
বাবা মাই যখন বুঝাইতে বা সেমনে বড় করতে পারলো না সেই জায়গায় এদের কেডায় বুঝাইবো যে "বাজান , ফেইসবুক এ মাতৃভক্তি ও দেশপ্রেম হয় না !!"
এইগুলার চিকিত্সা একটাই :- মাইরের উপরে কোনো ঔষুধ নাই, বাবা মায়ের বিগ্রে যাওয়া সন্তান এইগুলা যেইগুলা দেশের শুধু বোঝাই বাড়ায়তেসে না, অন্নও ধ্বংশ করতেসে টনকি টন :- এইগুলা নাকি জাতির ভবিষ্যত যেইগুলা ৩০ সেকন্ড পালসে রাতে ঘন্টার পর ঘন্টা প্রেম কইরা বেড়ায়, দিনের বেলার টাকার লেইগা মায়ের ও বাপের লগে ঝগড়া কইরা বেড়ায় আর সকালে রাস্তা-ঘাটে ফোটানি কইরা বেড়ায়!!
ইচ্ছামত পিডাইতে পারলে শান্তি পাইতাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



