নর্ডিক অঞ্চলগুলোর মধ্যে গ্রীনল্যান্ডের পর ফিনল্যান্ডের বার্ষিক আত্মহত্যার পরিমান বেশি (তবে বিশ্বের ২১ তম দেশ) :- আর আত্মহত্যা করবার এই হার অতিমাত্রায় দেখা যায় বয়:বৃদ্ধের (তার একাকী জীবন অবসানে) কিংবা অতি তারুন্যের (যৌবনের হতাশার কারণে) মাঝে। পশ্চিমা বিশ্বের প্রতিটি অঞ্চলেরই "ঘর আছে তো অন্তর মরা" অবস্থাটা স্পষ্ট।
মজার ব্যাপার হলো :- বেচে থাকার সকল স্বর্গীয় উপকরণে এরা টইটুম্বুর।
দুনিয়ার সকল মানুষ অন্তরের প্রশান্তি খোজে :- কেও খোজে গান গেয়ে/গান শুনে, মুভি দেখে/মুভি করে, বই লিখে/পড়ে, সম্পদ বানিয়ে/উড়িয়ে, আপনজনকে ভালোবেসে/দেখে কিংবা দেশবিদেশ ঘুরে/নেচে-গেয়ে-পার্টি করে/অবৈধ সম্পর্ক করে। এরপরেও আলটিমেট অন্তরের প্রশান্তি আনয়নে এরা চরমভাবে ব্যার্থ।
# আর যারা নির্দিষ্ট পন্থা অবলম্বন করেও অন্তরের প্রশান্তি খুঁজে পায়না, তারা নিজেকে (কষ্টগুলোকে) ভুলে থাকতে "মদ খেয়ে মাতাল হয়ে পরে থাকে" কিংবা "আত্মহত্যার পথ বেছে নেয়"।
অথচ অন্তরের এই গভীর প্রশান্তি আনার উপায় আল্লাহ আমাদের জানিয়েছেন বহু আগেই
"যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকীর সাথে মিশ্রিত করে না, তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী।"- সূরা আল আন-আম ৮২
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


