সৌদি প্রবাসীদের দেখলাম : "বাংলাদেশ থেকে প্রতিমাসে যেই ১০ হাজার কর্মী সৌদিতে নেওয়া হবে" সেই ভিসাতে সৌদিতে না যেতে তারা উত্সাহিত করছে, এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে তারা ভিডিও প্রকাশ থেকে শুরু করে সম্ভাব্য নানামুখী প্রচারনাও চালাচ্ছে।
# "তাদের যুক্তিগুলো কি" একটু ঘেটে দেখলাম, যেই যেই কারণে তারা এই ভিসাগুলোতে অন্যদেরকে আসতে অনুতসাহিত করছে :
১. এই ভিসাতে মা-বোনদেরকে গৃহ পরিচারিকা হিসাবে পাঠানো হলেও তাদেরকে দিয়ে অলিখিত অনেক কাজ করানো হচ্ছে/হবে
২. যৌনদাসী হিসাবে ব্যাবহার করা হবে/হচ্ছে (যা কিনা পিতা ও পুত্রের ভোগ্য সামগ্রী হিসাবে ব্যাবহার হতে পারে)কি
(গণহারে না , কিছু। এদের সংখ্যা অনেক কম )
৩. কাজে অবহেলার শাস্তি হিসাবে শাস্তি অতি করুন এবং অমানবিক। গায়ে গরম কফি/পানি ঢেলে দেওয়া থেকে শুরু করে অমানবিক বেত্রাঘাত অতি স্বাভাবিক। (গণহারে না , কিছু। এদের সংখ্যা অনেক কম )
তারা "কেন এই প্রচারণা চালাচ্ছে" এর সম্ভাব্য কারণগুলো নিম্নের যে কোনো একটি হতে পারে কিনা ঘেটে দেখলাম :
১. তারা ভালো আছে, আর কেও গণহারে এসে তাদের এই "সুখের সময়/সুযোগ/সম্ভাবনাকে নষ্ট/প্রতিযোগিতাময় করে দিক" এটা তারা চাচ্ছেন না !!! (ইউরোপে বসেই এই অভিজ্ঞতা আমাদের আছে। অনেক বাংলাদেশীরা অন্যদেরকে নিজেদের কর্মের ভাগ দিতে নারাজ)
২. (কিংবা) দেশের আওয়ামী সরকারের এই উদ্দ্যোগকে স্বাগতম না জানাতে বিরোধী রাজনৈতিক গোষ্টি কিছু মানুষদেরকে দিয়ে এই প্রচারণা চালাচ্ছে।
৩. (কিংবা) উপরের কোনটাই না , এরা দেশের অসহায় মানুষগুলোর ভালো চান !!!
এই পর্যালোচনার ইতিটা এভাবে টানা যায় : উপরের সবগুলাই সত্য
কিন্তু, আপনি যেতে পারেন। পরামর্শ থাকবে যে :- আপনি যেতে চাইলে আপনার কাজের ধরন এবং এর ব্যাপারে আরো ভালোভাবে জেনে এরপর পদক্ষেপ নিন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



