ফিনল্যান্ডে কিছু অসাধারণ ব্যাপার আছে যা আমদানি করে বাংলাদেশে রপ্তানি করা যায় , মানে ফিনল্যাণ্ড থেকে নিয়ে বাংলাদেশে শুরু করে নিজেকে ও দেশকে লাভবান করতে পারেন সমানতালে
১. এই দেশের শিক্ষা ব্যাবস্থা : ফিনল্যান্ডের শিক্ষা ব্যাবস্থার ধরনটা নিয়ে/নিয়ন নীতি অনুসরণ করে আপনি অনায়াসে বাংলাদেশের জমজমাট শহরগুলোতে একটা বিদ্যালয় খুলে ফেলতে পারেন। স্টুডেন্ট যেমন পাবেন, অনুরূপভাবে প্রকৃতভাবে শিক্ষিত করেই গড়ে তুলতে পারবেন অনেক ছাত্রছাত্রীদেরকে।
২. উন্নতমানের পেপার : এই দেশের পেপার মূল্যবান একটি প্রোডাক্ট , যা কোনভাবে দেশে নিতে পারলে আপনি ভালো ব্যাবসা করতে পারবেন আশা করা যায়। এখানকার পেপার বানানোর সরঞ্জাম (মানে শীতকালীন কাঠ) এরো একটা ভালো সুনাম আছে।
৩. সমাজ ব্যাবস্থা : "সবাইকে এক সারিতে সমানভাবে মাপা/একই টেবিলে মালিক-কর্মচারীর বন্ধুসুলভ আচরণ নিশ্চিত করা" ধারনাটা কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে লাভবান করে তুলতে পারেন।
৪. সর্বদা পরিকল্পনা এবং সময়কে (টাইমলাইন) সুনিশ্চিত করা।
৫. কৃষিক্ষেত্রে, বন জঙ্গল পরিস্কারে এবং রাস্তা নির্মানে ব্যাবহৃত প্রযুক্তিগুলোর আইডিয়া ব্যাবহার করে দেশে আরো সুলভে নতুন অনেক প্রযুক্তি নির্মান করা সম্ভব।
৬. রেস্টুরান্ট ব্যবসাগুলোর কলাকৌশল এবং নিত্য নতুন খাবারগুলো দিয়ে বাংলাদেশের জমজমাট শহরগুলোতেও গড়ে তুলা যায় নতুন ধাচের কিছু খাবারের দোকান।
সর্বোপরি : দেশ যদি অস্থিতিশীল না হইতো/স্বাভাবিক হয়, তবে আমরাই আমাদের অর্জিত জ্ঞান আমদানি করে দেশে রপ্তানি করতে প্রস্তুত
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



