১৯৭১ এর মুক্তির লড়াইয়ের শ্লোগান "জয় বাংলা" - আওয়ামিলীগের বাপের কেনা তালুকের সম্পত্তি নয় তা বুঝিয়ে দিয়েছে আপামর আম-জনতা দেশের স্থানে স্থানে জমায়েতের শ্লোগানে মুখর হয়ে।
শেখমুজিবকে পাইকারী দরে আওয়ামীকরনের ফলাফল শেখ মুজিবকে কত নীচে নামিয়ে এনেছে, আজ হাসিনা নিজেই দেখছে যদি আদৌ চোখ থেকে থাকে তো।
খোলা হুঁশিয়ারী ছুঁড়ে দিচ্ছি আওয়ামিলীগকে, এখনো সময় আছে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসাবাজি বন্ধ করো, রাজাকারদের ফাঁসিতে ঝোলানো নিয়ে ডার্টি পলিটিক্স করার চেষ্টা কোরো না।
কোনো নেতার চৌদ্দগোষ্ঠীর সাধ্য না এইভাবে আপামর জনগনকে জাগানোর, এই ক্ষমতা আছে শুধুই বাঙালীর।
তাই সাবধান!
একটা নোটঃ
আমরা সৌভাগ্যবান যে বাঙালী হিসাবে আমাদের এক টুকরো স্বাধীন দেশ আছে, বাংলাদেশ।
কেউ যদি বলে, "ভারতেও তো বাঙালী আছে" - তখন আর কথা বাড়েতে না দিয়ে একটাই জবাব দেই, "ওদের কপাল এতই খারাপ ওদের বলতে হয় ওরা ভারতীয় বাঙালী অথবা ইন্ডিয়ান বাঙলী, আর আমরা সৌভাগ্যবান, আমরা বাঙালী বললেই সবাই বোঝে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক"।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




