সমস্ত প্রতিকুলতার শেষে
ঠিক একদিন ভেসে উঠবে
দিগন্ত দৃষ্টিসীমায় আমাদের
সেই সাম্যের স্বপ্ননীল পাহাড়।
সেই পাহাড়ের সবুজ সীমানায়
হলুদ রঙের ফুল থাকবে ফুটে
থাকবে রঙ্গিন প্রজাপতির নির্মল স্রোত
আর হলুদ পোষাকে সজ্জিত শিশুরা।
ঠিক এইভাবে আমরা একদিন
সবুজ আর হলুদ রঙের আলড়নে
রৌদ্র আর রক্ত-দ্রোহের উৎসবে
সাজিয়ে নিব আমাদের পৃথিবী।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


