somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লাটফর্ম ও একটি সাদা পরী

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ষ্টেশনের চায়ের দোকানের চা সাধারনত মানের দিক থেকে ভালো হয় না । কারন ষ্টেশনের চায়ের দোকানগুলোতে ভীর হয় প্রচুর । দোকানদার ব্যাস্ত হাতে চা বানাতে গিয়ে কথনো চিনি কম দেয় আবার কখনো চা'পাতার পরিমাণ হয় বেশী। নয়নডাঙ্গা ষ্টেশনের ব্যাপারটা ভিন্ন। যদিও গোটা ষ্টেশনে একটাই চায়ের দোকান । কিন্তু ছোট ষ্টেশন হওয়াতে লোকজনের তেমন ভীর নেই । কিন্তু তারপরেও রমিজ মিয়ার দোকানের চা হয় শরবতের মত । রমিজ মিয়ার মন মর্জি ভালো থাকলে হয় মিঠা শরবত, মর্জি খারাপ থাকলে তিতা শরবত । মকবুলের ধারণা রমিজ মিয়া ওর চা'তে ইচ্ছে করেই কখনো চিনি দেয় না, ওর জন্য প্রতিদিন স্পেশাল তিতা শরবত বানায় রমিজ মিয়া । কিন্তু অবাক করা বিষয় হল, আজকের চা'টা হয়েছে অসাধারণ !
-'রমিজ মিয়া, তোমার চা তো আজ ফ্যান্টাসটিক হইছে !'
-'সব আপনাদের দোয়ায় ভাইজান.... ।'

মকবুল লক্ষ করেছে ওর সাথে কথা বলার সময় রমিজ মিয়ার কন্ঠে গদগদ ভাব চলে আসে, দুই হাত সামনে এনে কচলানো শুরু করে । দৃশ্যটা মকবুলের পছন্দ না, মনে হয় সাবান দিয়ে হাত ধুচ্ছে ।
-'তোমার দোকানে কত টাকার চা খাইছি মনে আছে তো ? হিসাব করে রাখবা, টাকা পয়সা হাতে আসলেই দিয়া দিব ।'
-'গরীবেরে আর লজ্জা দেন কেন ভাই ! আপনি হইলেন আমার কুটুম, কুটুমের কাছ থেকে টাকা নেই ক্যামনে !'
-'আমি তোমার কুটুম হইতে যাবো কোন্ দুঃখে ! ফালতু আলাপ ছাড়ো আর তোমার এই হাত কচলানি বন্ধ কর ।'

মকবুলের ভেতর একধরণের ছটফটানি শুরু হয়েছে । সকাল ৯ টার পদ্মরাগ ট্রেন আসার ঘন্টা বাজানো হয়ে গেছে । যে কোন সময় ট্রেন চলে আসবে । কিন্তু মায়া এখনো আসে নি । মায়া মোহনপুর ডিগ্রি কলেজে পড়ে । মোহনপুর নয়নডাঙ্গার পরের ষ্টেশন । সে ৯ টার ট্রেনে যায় আবার বিকাল ৪ টার ট্রেনে ফিরে আসে ।
নয়নডাঙ্গায় পদ্মরাগ থামে মাত্র দুই মিনিটের জন্য । এই দুই মিনিটের ভেতর মকবুল কে দুইটা জরুরী কাজ সারতে হয় । মায়া ট্রেনের যে বগিতে উঠে, তাতে মায়ার বসার জন্য একটা সিটের ব্যাবস্থা করতে হয় । কাজটা সহজ নয় । কোন কোন দিন ট্রেনে সিট খালি থাকে না । সেদিন অনেক অনুনয়-বিনয়, হাতজোড় করে সিটের ব্যাবস্থা করতে হয় । কারো কাছে হাতজোড় করে কিছু নেয়া মকবুলের ফর্মুলাতে পড়ে না, কিন্তু মায়ার সামনে কাউকে মারধোরও করা যায় না । সমস্যা হল, মকবুলের ব্যবস্থা করে দেয়া সিটে মায়া কখনো বসে না । সে অন্য কোন সিটে বসে অথবা দাড়িয়েই থাকে । কাজেই আশেপাশের দুই-চারজন যাত্রীকে মকবুলের আরো একটা অনুরোধ করতে হয়, 'ভাইজান, এই মেয়েটার দিকে একটু লক্ষ রাখবেন, কোন সমস্যা-টমস্যা হলে একটু সাহায্য করবেন, মানুষ তো মানুষের জন্য ।' এর ফাঁকে একজনের হাতে ওর মোবাইল নাম্বার লেখা একটা চিরকুটও ধরিয়ে দেয় মকবুল । আর পুরো কাজটা করতে হয় চুপিচুপি, যেন মায়া বুঝতে না পারে ।

পদ্মরাগ ষ্টেশনে এসে গেছে । মায়া উঠে পড়েছে 'চ' নাম্বার বগিতে । মকবুলও এক দৌড়ে উঠে যায় মায়ার পিছু পিছু । কিন্তু ততক্ষণে মায়া জানালার ধারে ফাঁকা একটা সিট পেয়ে বসে গেছে । ওর পাশে এক বুড়ি মহিলা আর উল্টো দিকের সিটে মধ্যবয়স্ক দুইজন মহিলা । মকবুল মোবাইল নাম্বার দেয়ার জন্য ভদ্রগোছের একজন কে খুঁজছে । দায়িত্ব জ্ঞাণহীণ কারো কাছে নাম্বার দিয়ে লাভ নেই ।
-'শুনুন....'
বোকার মত আশে পাশে মাথা ঘুরিয়ে শেষে নিজের দিকে মাথা ঝাকিয়ে ইঙ্গিত করে মকবুল, মনে মনে জিজ্ঞেস করে 'সত্যিই আমাকে ডাকছে তো মায়া ?'
-'......আমাকে দিন ।'
-'জি ?'
-'আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য মানুষ খুজছেন তো, যেন আমি কোন বিপদে পড়লে আপনাকে ফোন করে জানাতে পারে ?'
-'জ্বি'
-'আমাকে দিন, কোন সমস্যা হলে আমিই আপনাকে জানাবো ।'
মকবুলের মাথা ভো ভো করে ঘুরছে, কোন কিছু মাথায় ঢুকছে না । কাঁপা হাতে মায়ার দিকে নাম্বার লেখা চিরকুটটা এগিয়ে দেয় ও ।
-'আর এখন গিয়ে মাথার চুলগুলো ছোট করিয়ে নিবেন'
-'জ্বি'
-'আর এই কটকটা লাল শার্ট টা আর গায়ে দিবেন না । আপনি কালো মানিক, সাদা শার্ট গায়ে দিবেন, ঠিকাছে ?'
-'সাদা শার্ট গায়ে দিব ।'
-'এখন নামেন, ট্রেন ছেড়ে দিচ্ছে ।'

মকবুল একধরনের ঘোরের মধ্যে ট্রেন থেকে নামল । চারপাশের সবকিছু সাদা সাদা লাগছে । ট্রেন, প্লাটফর্ম, রমিজ মিয়ার দোকান, আকাশ, গাছপালা সব যেন সাদা হয়ে গেছে হঠাত্‍ । মাথার উপর দিয়ে একঝাক সাদা বক উড়ে গেল দুরে কোথাও । পদ্মরাগ ট্রেনের জানালা দিয়ে হাত বাড়িয়ে একটা সাদা পরী ওকে ডাকছে কি ?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×