somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপেক্ষিত ভালবাসা

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামিল হায়দার প্রচন্ড রেগে আছেন । তিনি স্ত্রীর কাছে পান চেয়েছেন আধঘন্টা আগে, সে নির্বিকার ভাবে বসে থেকেছে । এই আধঘন্টায় তিনি আরো তিনবার পান দিতে বলেছেন, অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন । স্ত্রী তার বিনয়ের মূল্য দেয় নাই । শেষবার রীতিমত ঝাড়ি দিয়ে নিজে নিয়ে খেতে বলেছে । জামিল হায়দারের একমাত্র মেয়ের বয়স সবে আট । পিতাকে ঝাড়ি খেতে দেখে সে ফিচ্কি একটা হাসি দিয়ে ফেলেছে । পাকনামির লক্ষণ । স্ত্রীর উপর জমা হওয়া রাগ তিনি মেয়ের উপর ঝেড়েছেন । মেয়েকে অত্যন্ত কঠিন স্বরে ধমকে দিয়েছেন । এই বয়সী মেয়েরা পিতার ধমকে ভেঁউ ভেঁউ করে কাঁদার কথা, তার মেয়ে মাতার মত নির্বিকার ভঙ্গিতে বসে টিভি দেখছে ।
মাতা-কন্যা মিলে তাকে 'ইগনোর' করছে । এটা জামিল হায়দারের পছন্দ না । তার মেজাজ ১০ থেকে ১০০ তে উঠে গেছে ।

জামিল হায়দার বিয়ে করেছেন বয়সকাল পার করে । তিনি যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তখন তার বন্ধুবান্ধবের কোলে বাচ্চা টোঁয়া টোঁয়া করে । বিয়ের সময় পাত্রী পছন্দ করা নিয়ে হল আরেক ঝামেলা । তার পিতামহ আলতাফ হায়দারের পছন্দমত পাত্রী পাওয়া যাচ্ছিল না । তিনি যে মেয়েকে দেখেন তারই কোন না কোন খুঁত বের করেন । সৌন্দর্যের খুঁত না, চারিত্রিক খুঁত । এক পর্যায়ে এসে জামিল হায়দার বিয়ের আশাই ছেড়ে দিলেন । সিদ্ধান্ত নিলেন দেশে থাকবেন না। তখন ঘটক সাহেব নতুন মেয়ের খোঁজ নিয়ে এলেন। মেয়ে সাবালিকা, সুন্দরী, নম্র, ভদ্র, পরদানশীলা। আলতাফ হায়দার সোত্‍সাহে নাতিকে নিয়ে পাত্রী দেখতে গেলেন। পাত্রীকে যখন তাদের সামনে নিয়ে আসা হল, জামিল হায়দার অত্যন্ত লজ্জা পেলেন। পাত্রী নিতান্ত কম বয়সী। তার থেকে কম হলেও ১০ বছরের ছোট।
-'মা, তোমার নাম কি?'
পাত্রী মাথা নিচু করে নিজের হাতের আঙ্গুল গুনছে ।
-'বল, নাম বল....'
কোন উত্তর নাই। আলতাফ হায়দার বিরক্ত হচ্ছেন। কথার জাবাব না দিলে তার রাগ উঠে যায়। তিনি হুঙ্কার ছাড়লেন,
-'এই মেয়ে, মুখ ওপরে তোল.... হ্যা, এবার বল তোমার নাম কি?'
পাত্রী ফিসফিস্ করে যে নাম বলল সেটা কারো কানে পৌছল না, কিন্তু ধমকের চোটে তার চোখের পানি কারো নজর এড়ালো না । পাত্রী দেখলে পাত্রীর হাতে কিছু টাকা দেওয়ার নিয়ম। আলতাফ হায়দার দুটো একশ টাকার নোট দিলেন । মেয়ের বাবা আলহামদুলিল্লাহ পড়লেন । টাকা বেশী দিয়েছে মানে পাত্রী পছন্দ হয়েছে ।

বাড়িতে এসে আলতাফ হায়দার নাতিকে ডেকে কবুল বলার পরামর্শ দিলেন। মেয়ে বড়ই মায়াবতী। চোখ বড় বড় মেয়েরা মায়াবতী হয়, তবে শুধু চোখ বড় বড় হলে চলবে না, কান্নার সময় চোখের মনি সাদাটে হয়ে যাবে। এমন মেয় পাওয়া ভাগ্যের ব্যাপার। লাখে একটা মেলে। সংসারে সে টু শব্দটিও করবেনা, পতিসেবায় নিয়োজিত থাকবে । জামিল হায়দার কবুল বলে দিলেন ।
কিন্তু বিয়ের পর দেখা গেল বিচক্ষণ আলতাফ হায়দারের অংক ভুল। যে মেয়ের টু শব্দ করার কথা না, সে মুখ দিয়ে ঠাশ্ ঠাশ্ করে গুলি ছোড়ে!

রাহেলা একদৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে থাকলেও টিভিতে কি হচ্ছে সে বলতে পারবে না। ওর মন খারাপ। ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যখনি সুযোগ হয়েছে রাহেলা নতুন শাড়ি পরে সেজে গুঁজে স্বামীর আশেপাশে ঘুরঘুর করেছে। লোকটা বোধহয় লক্ষই করেনি। রাহেলা এমনিতেই সুন্দরী, সাজলে তাকে পরীর মত লাগে। আয়নায় নিজেকে দেখেছে রাহেলা, তিরিশ পেরোলেও এখনো সৌন্দর্যের ছিটে কমেনি তার।
ঈদ রাতে তার বান্ধবীর বাসায় দাওয়াত থেকে ফিরে রাহেলা স্বামীর মাথা টিপে দিতে দিতে বলল,
-'কই, একবারো বললে না যে নতুন শাড়িটায় আমাকে কেমন লাগছে?'
-'ভালোই তো, শাড়িটা খুব গর্জিয়াস হয়েছে। হবে না, দামটা দেখতে হবে তো!'
রাহেলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমুতে গেছে। সে পণ করেছিল এই শাড়ি আর পড়বে না, কিন্তু পরদিন কী আশায় আবার পড়েছে। ফলাফল আগের মতোই। আজ রাহেলা তাই স্টাইল একটু পাল্টেছে। সে হাতাকাটা ব্লাউজ পরেছে, চুল খোঁপা করে ঘাড়, পিঠ উন্মুক্ত রেখেছে। ভেবেছিল আজ হয়ত লোকটা খেয়াল করবে। খেয়াল করে লজ্জিত হয়ে বউকে ডেকে নিয়ে বুকে জড়িয়ে বলবে 'ইশ্, কতদিন আমার সোনা বউটাকে আদর করি না!' স্বামীর আদর মাখানো কন্ঠ শুনে রাহেলার এতদিনের জমে থাকা অভিমান চোখের জল হয়ে বেরিয়ে আসবে । স্বামীর বুকে মুখ গুঁজে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে।

সবার ভাগ্যে এ আদর জোটে না, তার ভাগ্যে জুটেছে পান বানানোর দায়িত্ব।
আজ অনেকদিন পর রাহেলার রাজীবের কথা মনে পড়ল। স্কুল-কলেজ জীবণে রাজীব তার পেছনে ঘুরঘুর করেছে। কিন্তু ঐ পেছেনে ঘোরা পর্যন্তই। সামনে এসে ভালোবাসি কথাটা বলার সাহস পায় নি। আজ রাজীবের গালে কষে একটা চড় দিতে ইচ্ছা করছে রাহেলার। এই ছেলেটা তখন যদি সাহস করে ওকে বলত, তাহলে আজ রাহেলার এই অবস্থা হয়?
চোখের কোণা ভিজে আসছে রাহেলার। আজকাল একা একা কাঁদতেও আর ভাল লাগে না। কাঁদার জন্যও একটা সহানুভূতিশীল কাঁধ প্রয়োজন ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×