somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

॥ প্রতীক্ষা ॥

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোকাররম হোসেন
মহাখালী বাসষ্টান্ডে দাড়িয়ে আছে ।
অত্যন্ত সতর্ক । বউ ফোনে পই পই
করে বলে দিয়েছে সতর্ক থাকতে । ঈদের
সময় বিভিন্ন পার্টির
আনাগোণা বেড়ে যায়, মোকাররম
সেটা ভালো করে জানে । কাপড়ের
ব্যাগটা সে বুকের
সাথে জড়িয়ে রেখেছে । ব্যাগে কোন
টাকা-পয়সা নাই, বেতন-বোনাসের
টাকা সে মোবাইলে পাঠিয়ে দিয়েছে ।
যা আছে সব ওর নিজের কাপড়-চোপড়, আর
বউ এর ঈদ মার্কেট । বিয়ের পর এটাই
প্রথম ঈদ । বউ এর জন্য হাত
খুলে কিনেছে মোকাররম । এর মধ্যে ও শখ
করে দুইটা জিনিস কিনে ফেলেছে, টাইট
ফিট জিন্সের প্যান্ট আর একটা টপ্স্ ।
দিনের বেলা গাঁও-গেরামে এই চিজ্ হয়ত
পরতে পারবে না ওর বউ কিন্তু রাতে শুধু
ওকে দেখানোর জন্য
পরতে তো অসুবিধা নাই । ঢাকা শহরের
মেয়েরা এই জিনিস পরে দিনের
বেলাতেই ঘুরে বেড়ায় । এখন বউ
কি বলবে সেটা নিয়ে ও সংশয়ে আছে ।
বিয়ের সাতদিনের মাথায় মোকাররম
গার্মেন্টসে চাকরি পেয়ে ঢাকায়
এসেছিল । তার তিনমাস পর আজ
বাড়ি যাচ্ছে । লজ্জা ভাবটাই
এখনো কাটে নাই ।
অল্প বয়সেই বিয়ে করেছে মোকাররম ।
বিয়ের সিরিয়ালে ওর আগে ওর দুই
বড়ভাই ছিল, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস
খেয়ে ফেলেছে মোকাররম ।
বাড়িতে বিয়ের প্রস্তাব রাখার পর
মোকাররমের বাবা প্রথমে খুব
খেপে গেলেন (নালায়েক ছেলে !নিজের
বিয়ের কথা নিজেই বলে )
এবং একবাক্যে না করে দিলেন । এরপর
ছেলে যখন খাওয়া-দাওয়া বন্ধ
করে দিয়ে বন্ধুদের বাড়িতে রাত
কাটাতে শুরু করল, মোফাজ্জল হোসেন নরম
হতে শুরু করলেন । বাপ হয়ে ছেলের
সাথে বিয়ে বিষয়ক
কথাবার্তা বলা যায় না । তিনি বড়
জামাইকে ডেকে পাঠালেন ।
আসগড় আলী খবর শুনে হায় হায়
করতে করতে ছোট শ্যালকের
সাথে দেখা করতে ছুটে এলেন ।
শ্যালকের মাথায় বিয়ে ভুত চেপেছে ।
পৃথিবীর সব ভুতের ওঝা আছে,
বিয়ে ভুতের নাই । এই ভুত একবার মাথায়
উঠলে আর নামে না ।
-'শুনলাম তুমি নাকি বিয়ে করতে চাও ?'
-'সঠিক শুনেছেন ।'
-'লোকে বলবে কী, বড় ভাইয়ের আগে ছোট
ভাই বিয়ে করতে চায় !'
-'বড়ভাই যদি আজীবণ বিয়ে না করে,
তাহলে কি ছোটভাই কে চিরকুমার
থাকতে হবে ?'
-'কিন্তু তোমার বড় ভাইজান
তো বিয়ে করতে একপায়ে খাড়া,
আব্বাজান কিছু বলে না তাই নিজেও
শরমে কিছু বলতে পারে না ।'
-'দুলাভাই শোনেন, এক মাসের ভিতর
বিয়ে করতে না পারলে আমি পাগল
হয়ে যাব । আপনার শ্যালক দিগম্বড়
হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে,
সেটা কি খুব ভাল দেখাবে ?'
আসগর আলী আর কথা বাড়ায় নাই ।
সে বেশী কথার মানুষ না, কাজের মানুষ
। এক সপ্তাহের ভিতরে আসগর
আলী পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের
সব ব্যাবস্থা করে ফেলল । পাত্রীর
ছবি দেখে মোকাররম
প্রথমে আমতা আমতা করেছিল ।
মেয়ে ফর্সা না, শ্যামা । মোকাররমের
টার্গেট ছিল ফর্সা মেয়ে, যেন
গালে টোকা দিলে রক্ত জমে লাল
হয়ে যায় । আসগর আলী শ্যালক
কে বুঝালেন,
শ্যামা মেয়েরা বেশী মায়াবতী হয় আর
স্বামী সোহাগী হয় ।
মোকাররম এজন্যে দুলাভাইয়ের
প্রতি কৃতজ্ঞ । বউটা তার আসলেই
মায়াবতী, সোহাগীও !
সোহাগের কথা মনে আসতেই কাপড়ের
ব্যাগটাকে আরো জোরে বুকের
সাথে জড়িয়ে ধরে মোকাররম । সময়
কেমন যেন স্লো মোশনে চলছে,
যদি চোখের পলক ফেলতেই
নিজেকে বাড়ির সামনের মেঠো পথটায়
দেখতে পেত !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×