somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ "নীলার জন্য-০২"

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড রোদ। এর মাঝেই শরীরে জ্বর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে মুহিত। বেশী জ্বরে মানুষের মাথা আউলায়া যায়, মুহিতের গেছে চোখ আউলায়া। ও সবকিছু সাদা-কালো দেখছে। প্রচন্ড জ্বর আর রৌদ্র তাপে ওর চোখ রঙ্গীন টিভি থেকে সাদা-কালো টিভি তে রুপান্তরিত হয়েছে।
মুহিতের অবশ্য মজাই লাগছে। নিজেকে অন্ধ অন্ধ মনে হচ্ছে। রাস্তায় চলতে গিয়ে লোকজনের সাথে ধাক্কা লেগে যাচ্ছে, কেউ কেউ সহানুভূতি দেখিয়ে অন্ধ ভেবে রাস্তা পার করিয়ে দিচ্ছে। একটা ভাঙ্গা প্লেট থাকলে খুব ভাল হত, ফুটপাথের ধারে বসে ভিক্ষা করা যেত। কিন্তু সমস্যা হল ওর পোশাক, পরিষ্কার জিন্স্ আর শার্ট পরা একটা যুবক ছেলেকে কেউ ভিক্ষা দিবে না ।

-'মুহিত ভাই না ? হায় আল্লাহ! আপনার একী অবস্থা! আপনি এই ছেঁড়া লুঙ্গি পড়ে ফুটপাথে বসে আছেন কেন ?'
-'আম্মাগো, আমি অচল, অন্ধ মানুষ বাবারে, দুইটা টাকা দিয়া যান....'
-'ছি ছি ছি ছি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ? আপনি ফুটপাথে বসে ভিক্ষা করছেন, এই কথা শুনলে মানুষ কী বলবে! আর এই ছেঁড়া লুঙ্গি জামা আপনি পেলেন কই?'
ছেঁড়া লুঙ্গি মুহিত পেয়েছে তমিজ উদ্দিনের কাছ থেকে। তমিজ উদ্দিন নিউ মার্কেট এলাকার ভিক্ষুক সর্দার। সে নিজে ভিক্ষা করে না, দুই নম্বরী ভিক্ষুকদের ভিক্ষার সরঞ্জামাদি ঘন্টা চুক্তিতে ভাড়া দেয়। ঘন্টায় ১০ টাকা তার ভাড়া। আর একবার মেক আপের জন্য ৫০ টাকা। মুহিতের মেক আপ অবশ্য সে 'ফ্রি' তে করে দিয়েছে। ফার্ষ্ট টাইম বলে ফ্রি, এরপর থেকে টাকা দিতে হবে। মেক আপ মানে, মুহিতের মাথায় একগাদা বালু ঢেলে চুল গুলোকে উস্কুখুস্কু করা হয়েছে আর শরীরে ভেজা মাটি ঘষা হয়েছে, চেহারায় পাগল পাগল ভাব আনার জন্য এই কাজ করা হয়েছে।

-'কি হল মুহিত ভাই আপনি কথা বলছেন না কেন ? আপনি কি আমাকে চিনতে পারছেন না ? আমি রিমি। আপনি উঠুন, আমার সাথে বাড়ি যাবেন। না হলে কিন্তু আমি আন্টি কে ফোন করব এক্ষুনি।'
-'কোন আন্টি ? আর আপনি কে? আমি তো চোখে কিছু দেখি না মা! আপনাকে চিনতে পারছি না!'
-'মুহিত ভাই আপনার কি হয়েছে? আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না ?'
রিমির কন্ঠ শুনে মনে হচ্ছে, সে যখন তখন কেঁদে ফেলবে। রিমিকে প্রথম দেখাতেই চিনতে পেরেছে মুহিত, ওদের গলিতেই বাসা। ওর প্রতি এই মেয়ের দুর্বলতা আছে সেটা খুব সহজেই বোঝা যায়। কারণ ছাড়াই ওদের বাড়িতে দিনে তিন চার বার আসে, অকারণে খিলখিল করে হাসে। মাঝে মাঝে রাস্তায় দেখা হয়ে গেলে কাছে এসে জিজ্ঞেস্ করে, "ভাইয়া দেখেন তো আমার কপালের টিপ টা ঠিক আছে কিনা?"
ঈদের দিন সকালে এই মেয়ে একটা বড় বাটিতে সেমাই নিয়ে বাসায় এসে হাজির। মুহিতের মা'র হাতে সেমাইর বাটি দিয়ে ও মুহিতের হাতে একটা ভাঁজ করা কাগজ গুঁজে দিল। ভাইয়া এই চিঠি টা একটু পড়ে দেখেন। চিঠি পড়ার কোন প্রয়োজন বোধ করে নি মুহিত, চিঠিতে কি লেখা থাকতে পারে ও ভালো করেই জানে। রিমিকে একটা জ্ঞাণগর্ভ উপদেশ দিয়ে ফেলল মুহিত।
-"শোন রিমি, তুমি আমার থেকে অনেক ছোট হবে, তোমাকে এই সেদিনও হাফ প্যান্ট ফ্রক পড়ে খেলতে দেখলাম। তোমাকে বড় ভাই হিসেবে একটা উপদেশ দিই, এই বয়সটা তোমার পড়া লেখা করার বয়স। এখন মাথার মধ্যে অন্য কিছু ঢুকাবা না। প্রেম-ভালবাসা এই সবের জন্য অনেক সময় পাবা। কথাটা হয়ত এখন তোমার খারাপ লাগবে, পড়ে একসময় তুমিই আমাকে ধন্যবাদ দিবা যে আমি তোমাকে এই উপদেশটা দিয়েছিলাম।'
-'ভাইয়া, আপনি এইসব কি বলতেছেন? আপনি আগে পড়ে দেখেন কি লিখছি...''

রিমির কথায় মুহিত একটু অবাক হয়ে কাগজটা খুলে চোখের সামনে মেলে ধরল। গুটি গুটি অক্ষরে তিনটা শব্দ লেখা, "আমার সালামী কই?" মুহিত হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছিল না। রিমি তখন ওড়না দিয়ে মুখ চেপে ধরে হাসছে। মুহিত খেঁকিয়ে উঠেছিল, "ফাজিল মেয়ে কোথাকার! সালামী মুখে চাওয়া যায় না? চিঠি দিয়ে চাইতে হবে? আমার সামনে থেকে দুর হও!"

সেই মেয়ে এখন আবার এসেছে ভেজাল করতে। একে দ্রুত বিদায় করতে হবে।
-'শোন রিমি, এখানে একটা সিচুয়েশন ঘটে গেছে, তোমাকে আমি পড়ে বিষয়টা বুঝিয়ে বলব। তুমি এখন যাও, একটা কিশোরী মেয়ে যুবক ফকিরের হাত ধরে টানাটানি করছে, বিষয়টা ভালো দেখায় না।'
-'আমি কোন কথা শুনব না, আপনাকে আমার সাথে যেতেই হবে।'
রিমি একরকম টানা হেচঁড়া করেই মুহিত কে একটা সিএনজিতে উঠালো।


মুহিত মাথা সোজা করে রাখতে পারছিল না, রিমি ওর মাথাটা একহাতে নিজের কাঁধে চেপে ধরেছে, আরেক হাতে চোখের পানি মুছছে। এতদিন কষ্টে ওর চোখে পানি আসত, আজ অবাক হয়ে দেখল পরম সুখেও ওর চোখে পানি আসছে। মুহিত ভাই ওর ঘাড়ে মুখ ঘসছে আর বিড়বিড় করে নীলা, নীলা বলে ডাকছে। নীলা কে রিমি সেটা জানে না, কিন্তু মেয়েটা ভাগ্যবাণ।
নীলার নাম নেয়াতে রিমির একটুও খারাপ লাগছে না। মুহিত কে ও জড়িয়ে ধরতে পেরেছে এই আনন্দের কাছে নীলার প্রতি জমা হওয়া মৃদু হিংসা কিছুই না! ওর মনে হচ্ছে এই রাস্তা যদি শেষ না হত! যদি এই সিএনজিতে বসে আজীবণ মুহিতকে এভাবেই জড়িয়ে রাখতে পারত!

মুহিতকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বুক ভরে নিঃশ্বাস নেয় রিমি। ভালবাসার মানুষকে জড়িয়ে ধরতে এত সুখ !!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×