somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ "মন কাঁদানো বৃষ্টি"

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোহানের মেজাজ প্রচন্ড বিগড়ে আছে। সকাল থেকে ছিচ্-কাঁদুনে বৃষ্টি হচ্ছে। ছিচ্-কাঁদুনে বৃষ্টি ওর পছন্দ না, মনে হয় আকাশ কিপ্টামি করছে। আকাশ হল উদার, তার কিপ্টামি করা সাজে না।
আদ্রিয়ার সাথে আজ সকালে ওর দেখা করার কথা ছিল। বৃষ্টির কারণে 'ক্যানসেল' হয়ে গেল। কিছুক্ষণ আগে
আদ্রিয়া নিজে ফোন করে 'ক্যানসেল' করেছে।

-'রাজপুত্রের ঘুম ভেঙ্গেছে?'

-'ঘুম ভেঙ্গেছে, নাস্তা হয়েছে এখন রেডি টু গো আউট'।

-'গুড বয়, তাহলে যাও ঘুরে আসো।'

-'যাও ঘুরে আসো মানে? তুমি ?'

-'আমার মন খারাপ, আমি আজ বের হব না।'

-'হঠাত্‍ কি হল যে মন খারাপ?'

-'কিছুই হয়নি, বৃষ্টি দেখলেই আমার মন খারাপ করে থাকতে ইচ্ছা করে, তাই মন খারাপ করে সারাদিন বাসায় বসে থাকব!'

সোহানের দৃঢ় বিশ্বাস আদ্রিয়ার মাথায় 'ছিট' আছে, এই মেয়ে বড় রকমের পাগলী। আদ্রিয়ার সাথে ওর 'রিলেশন' হবার তিন মাস হল, তার আগে এক বছরের জানাশোনা। সবসময় মুখে হাসি লেগে থাকা প্রাণ খোলা টাইপের মেয়ে, সেই মেয়ের মাথায় 'ছিট' থাকবে এটা সোহানের কল্পনাতে ছিল না। 'ছিট' যে আছে সেটা প্রথম বুঝতে পারল 'অফার' করতে গিয়ে। দুই ঘন্টা ধরে রিকশায় ঘুরেও ঠিক কিভাবে আদ্রিয়াকে 'অফার' করবে সেটা বুঝতে পারছিল না সোহান। পছন্দের মেয়েকে প্রেমের অফার করা
জগতের সবথেকে কঠিন কাজ, এই কাজে সবথেকে 'স্মার্ট' ছেলেটারও প্যান্ট ঢিলা হয়ে যায়!

-'তোমাকে খুব নার্ভাস লাগছে, ব্যাপার কি?'

-'কই নাতো!'

-'কথাবার্তা বলছ না, সারাক্ষণ উসখুশ করছ, মনে হচ্ছে রিকশায় বসে শান্তি পাচ্ছো না। সমস্যা হলে রিকশা ছেড়ে দিয়ে কোথাও বসি।'

-'না, না। কোন সমস্যা নাই। আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছি না।'

-'কেন ? বলতে না পারার কি আছে ? তোমার মুখ তো খোলাই আছে, বলে ফেল।'

-'একটু একটু ভয় পাচ্ছি, যদি 'ডিরেক্ট' না করে দাও!'

-'ডিরেক্ট না করে দিলে কি তোমার খুব সমস্যা হবে?'

-'মরে যাবো!'

-'হুম, তাহলে তো বিরাট সমস্যা! সেক্ষেত্র তোমাকে একটা পরামর্শ দিতে পারি।'

-'প্লীজ..'

-'তুমি কোন এক পূর্ণিমা রাতে বুড়িগঙ্গায় নৌকায় বসে আমার চোখে চোখ রেখে কথাটা বললে আমি 'ডিরেক্ট' না করতে পারব না। তোমাকে একটা গোপন কথা বলি, পূর্ণিমা রাতে চোখে চোখ রেখে কেউ যদি আমাকে প্রেমেরও অফার করে, আমি তাতেও না করতে পারব না! আদিল ভাই বলতেন,"পূর্ণিমা রাতে চাঁদ প্রাণ খুলে হাসে, চাঁদ হাসলে পৃথিবীও হাসে। এমন খুশির মুহুর্তে কাউকে না করতে নেই।"

আদ্রিয়ার এটা আরেক সমস্যা, সে কথায় কথায় আদিল ভাইয়ের 'কোটেশন' ব্যবহার করে। আর এই সময় আদ্রিয়ার চোখে মুখে গদগদ ভাব ফুটে ওঠে, পীরের সামনে দাড়িয়ে ভক্তের চোখ মুখের যে অবস্থা হয় তেমন। আদিল কে সোহান চেনে না, কিন্তু এই লোকটার নাম কানে আসা মাত্রই ওর কান গরম হয়ে যায়! এক চড়ে আদ্রিয়ার 'আদিল ভাই' এর ও কান গরম করে দিতে ইচ্ছা করে। পৃথিবীর সব স্বার্থপর প্রেমিকের মতো সোহানও নিজেকেই আদ্রিয়ার 'কোটেশন' হিসেবে দেখতে চায়!

বাইরে বৃষ্টির বেগ বেড়ে গেছে, ঝুম বৃষ্টি হচ্ছে এখন। সোহান এক বাটি মুড়ি নিয়ে বসেছে। মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে মাখানো মুড়ি। আদিলের হাড় ভেবে চিবিয়ে চিবিয়ে মুড়ি গলাধঃকরণ করবে এখন সোহান। শত্রুকে চিবিয়ে খাওয়ার মাঝে একটা আলাদা ভালোলাগা আছে, সব রাগ মাটি হয়ে যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×