..... কাঠের দোতলা বাড়ি .....
চিত্রিত নৈঃশব্দ্য যেন, বহু পুরাতন এই কাঠের মেঝেটি
আজ রাতে আমাকেও বন্ধুত্বে জড়ালো
এই যে কাঠের বাড়ি, এর কোনও তক্তার অন্তরে
আমার কোনই স্মৃতি লুকিয়ে রাখিনি
এ আমার সদ্যপ্রেমিকা; তবু গাঢ়নিদ্রার ভেতরে মনে হলো
আমারই তো শৈশবের কতো ঘ্রাণ
এর প্রাণে সংরক্ষিত আছে!
এ কাষ্ঠমমতামমি কারও না-থাকার দিন পুষে রাখে
প্রতিটি প্রশ্বাসে; আমি এর অন্তরের কান্না শুনেছি।
...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




