এই যে এমন হাসতে হাসতে কাঁদছো
কাঁদতে কাঁদতে হেসে ওঠার ধ্বনি
রেশমসূক্ষ্ণ-তন্তু-মায়ায় বাঁধছো
আমায়; এবং একটা সর্বনাশের খনি
চিত্রকল্প সরবরাহ করছে সাথে সাখে,
মধ্যরাতেও, বিকেল বেলায়, দুপুর বা প্রভাতে
নিদ্রা আসে না যে! আর কতক্ষণ জাগি?
সুদূর হয়েও নিকটতমা, আমার সকল কলঙ্কে অভাগী,
তুমিই আমার চোখের মধ্যে দৃষ্টিদানের মণি
কিন্তু অন্যদিকে, সফল-ক্ষুধার আহার্য্ কে রাঁধছো?
অলঙ্কারও পরোক্ষে চমকায়, শব্দাবলী নরম সুরে রাগী;
তোমার আগুন রেখেছি দুই হাতে।
কান্না-হাসি উভয় কেশে আমায় যখন বাঁধছো
নীরবতাই তখন আমার উচ্চনাদী-ধ্বনি।
..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



