somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। আর্তুর র‌্যাবো’র কবিতা ।।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্তুর র‌্যাবো’র কবিতা
██████████████████
।। বিসমার্কের স্বপ্ন ।।
(উদ্ভট এক কল্পনা)

সন্ধ্যা। তাঁবুর মধ্যে, চুপচাপ ও স্বপ্নময়, বিসমার্ক ভাবছেন, ফ্রান্সের মানচিত্রে তার আঙুল; তার বিশাল তাম্রকূটনল থেকে নীলাভ ধোঁয়ার একেকটা আঁটি নির্গত হচ্ছে।

বিসমার্ক ভাবছেন। ক্ষুদে নখর-সম তার তর্জনী বয়ে যাচ্ছে- চর্মপত্রের মানচিত্রের ওপর দিয়ে- রাইন থেকে মোজেল, মোজেল্ থেকে সীন; অদৃশ্য রেখায়, স্ত্রাসবুর্গে, তার নখ একটা চিহ্ন এঁকে দিচ্ছে চামড়ার কাগজটায়: উদ্ভ্রান্তের মত চালিয়ে যাচ্ছে।

জাব্রুকেনে, ভিসেম্বুর্গে, ভর্থে, সিডানে, ক্ষুদে নখরতূল্য তার তর্জনী উত্তেজনায় কাঁপছে: ওটা আদর করছে ন্যান্সিকে, শিহরণে রোমাঞ্চিত করছে বিৎশে ও পালসবুর্গকে, আঁক টানছে মিৎসের ওপর, বিন্দু দিয়ে টানা অস্পষ্ট সীন্তরেখা বরাবর একটা গমণরেখা টানছে, - আর থেমে যাচ্ছে...

বিজয়োল্লাসে চেঁচিয়ে উঠে, বিসমার্ক তর্জনীতে চেপে ধরলো আলসেচ ও লরেইনকে!- আহ! বিত্তলিপ্সার কী উন্মাদনা হলদে তার করোটির অন্দরে! আর কী সুগন্ধি ধোঁয়ামেঘ নির্গত হচ্ছে তার তাম্রকূটনল বেয়ে!...


***
বিসমার্ক ভাবছেন। ওহ! ঘন-কালো বড় একটা বিন্দু, মনে হলো, তার স্নায়বিক অস্থিরতাময় তর্জনীকে আটকে দিচ্ছে। এটাই প্যারিস।

তারপর, ময়লাটে ছোট্ট নখটি, আঁচড় কাটছে, মানেচিত্রের কাগজের ওপর, ক্রুদ্ধভঙ্গিমায়, একটা আঁক টানছে- আর শেষবার থেমে যাচ্ছে... ওখানে বিশ্রাম নিচ্ছে আঙুলটা, অর্ধ-বঙ্কিম, নিশ্চল।

প্যারিস, প্যারিস! কিন্তু হায়, ভালো মানুষটি চোখ খোলা রেখেই দীর্ঘক্ষণ এতো স্বপ্ন দেখছে যে, ক্রমান্বয়ে, তন্দ্রাচ্ছন্নতা তাকে গ্রাস করে নিয়েছে: তার ভ্রূ ঝুঁকে পড়ছে মানচিত্রের ওপর; যান্ত্রিকতায়, তার তাম্রকূটনল ঠোঁট থেকে খসে পড়ছে, কুৎসিৎ কালো বিন্দুটার ওপর ধপাস করে উঠছে নলের ক্ষুদ্র বাটিটা...

হায় হতভাগা! দুর্ভাগা মাথা থেকে আলাদা হয়ে, তার নাম, জনাব অটো ফন বিসমার্কের নাক তামাকের আগুনভরা বাটিতে ঝাঁপিয়ে পড়ছে... রে হতভাগা! ওরে হতভাগা! সোজা অগ্নিপ্রদীপ্ত নলের বাটিতে... আহা! হতভাগা! তার আঙুল ছিলো প্যারিসে!... কিন্তু মহিমান্বিত সেই স্বপ্নের, পুরোটাই এখন মাটি!



***
এটা ছিলো এতোই পবিত্র, এতোই আধ্যাত্মিক, এতোই আশীর্বাদপুষ্ট, এই পুজনীয় ঊর্ধতন-কূটনীতিকের নাক!- লুকিয়ে ফেলুন, নাকটা লুকান!...

আহ হ্যাঁ, প্রিয় মহোদয় আমার, রাজকীয় টকফলটি ভাগাভাগি করতে আপনি যখন প্রাসাদে ফিরবেন [...] ইতিহাস গ্রন্থসমূহের নারীর [...] আপনার... ক্রন্দন, আপনার ঝাপসা চোখের মণিদ্বয়ের মাঝখানে পুড়ে-যাওয়া নাকটিসহ হাজির হতে চলেছেন!...

সেখানে যাচ্ছেন আপনি! দিবাস্বপ্ন জারি রাখা উচিৎ নয়!

██████████████████
অনুবাদকের নোট:
-----------------
* ২০০৮ সালে র‌্যাবোর এই কবিতাটি আবিস্কৃত ও উদ্ধার হয়; কাগজের ভাঁজে পাঠ-অযোগ্য শব্দাবলীর পাঠোদ্ধার যেখানে অসম্ভব হয়েছে, সেখানে [...] চিহ্ন ব্যবহার করা হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×