।। বানোয়াট কবিতা ।।
██████████████████
বদ্ধ। স্থির। অচঞ্চল।
এই জলকে আমার মৃত মনে হয়। মনে হয়: পুকুর, নদী কিংবা সমুদ্রের কর্তিত প্রত্যঙ্গ থর হয়ে পড়ে আছে।
কবরের মত রুদ্ধদ্বার; সংকীর্ণ, শ্বাসরুদ্ধকর কক্ষের ভেতরে, এই মৃত্যু দেহময় ঢালতে ঢালতে, অনেক বছর আমরা বেঁচে থাকলাম;
অনর্গল
প্রাণবন্ত পানির প্রদেশে আর সেইভাবে ফেরাই হলো না।
সর্বগামী বাতাসের মত এক প্রবল বিরহ এসে অবিরাম আমাদের ধোঁকা দিলো; চ্যাংদোলা ছুঁড়ে দিলো বার্ধক্যের দিকে, তারপর
দিগ্বিজিয়ী অন্ধকার ফিরে গেল পৃথিবীর তিনভাগ জলে...
██████████████████

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



