নগ্ন নতমুখ সারিবদ্ধ মানুষের দল
পর্বতের ঢাল বেয়ে নিঃশব্দে উঠে যাচ্ছে শীর্ষ অভিমুখে
উপত্যকাময় যারা উল্লসিত, তারা নবাগত
চূড়ামুখি মানুষের লজ্জা হরণ করে আকস্মিক জয়ী
পরাজিত নমিত মানুষগুলো শীর্ষে পৌঁছে
হয়তো লাফিয়ে উঠবে আসমানের দিকে, তারপর পলায়ন
অধিকৃত উপত্যকা জুড়ে সেই বিজয়ীর দল
আজীবন অভিযান করে যাবে, পর্বতের শীর্ষমুখি পথ
কোনওদিন খুঁজেও পাবে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



