কপি পেস্টকারি এক ব্লগলেখকের ক্ষুদ্র মনোবৃত্তি দেখে অবাক হয়েছি
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ভোরে ব্লগে পড়ছিলাম
উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে নতুন চমক নিয়ে জনৈক সাগর রায় এর একটি ব্লগ পোষ্ট । শেষ প্যারাতে দেখি লেখাটি অসমাপ্ত ।সন্দেহ হল । এত চমৎকার লেখাটি এভাবে অসমাপ্ত থাকতে পারে না ।
সিউল রায়হানের পদ্ধতি অনুসরন করে আবিষ্কার করলাম মুল লেখাটি
কমপিউটার জগৎ ব্লগের প্রকাশিত একটি লেখারই অসমাপ্ত রুপ । ওখানে পুর্নাঙ্গ লেখাটি পড়লাম । তারপর সাগর রায়ের ব্লগে কমেন্টে লিখেছিলাম এভাবে কপি পেস্ট করতে হয় না । কমপিউটার জগতের মুল লেখাটির লিংকও দিয়ে এসেছিলাম।
একটু আগে ভিজিট করতে গিয়ে অবাক হলাম । লেখক সাগর রায় আমার কমেন্টখানি মুছে ফেলেছেন । আবার মুল লেখাটি এডিট করে ওখানে লিখে রেখেছেন From ........Computer Jagat । যার এডিট স্ট্যাম্পটাইম :
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৯ শুধু তাই নয় উনি আমার কমেন্ট মুছে ফেলেও অন্যদেরকে প্রশ্ন করে যাচ্ছেন :
পন্ডিত ভাই কি দেখতে পারে নাই জে..From ........Computer Jagat লেখা আছে......আপনারা কি দেখতে পারেন নাই 
অবাক হলাম । কি নির্লজ্জ প্রতারনা ।
শুধু তাই নয় এই লেখাটি যেহেতু কপিরাইট যুক্ত সেহেতু মনে হয় সাগর রায় এই লেখা কপি করে কমপিউটার জগতের কপিরাইট সত্ত্ব লঙ্ঘন করেছেন ।

কপিরাইট যুক্ত লেখা প্রকাশের দায় কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন