[রং=#666699][সাইজ=3]মামুন ম. আজিজ//2003[/সাইজ][/রং]
[রং=#669933][সাইজ=1](ঢাকায় এলে পুরানো ডায়েরীতে এরম কত অদ্ভুত কবিতাও খুঁজে পাই)[/সাইজ][/রং]
[রং=ৎবফ][গাঢ়]ওরা হাত ধরাধরি করে হাঁটে,
চারপাশে বৃক্ষ, গুল্মরা ছায়া দেয়;
ওরা সে সবুজ কুঞ্জে
আড়াল খুঁজে আশ্রয় নেয়।
ওরা ক্লান্ত তাই
বিশ্রামের তাগাদা অনুভব করে,
নির্জন কানন ঔরশে তাই
হাতে হাত, নিবিষ্ট উপবেশন।
সে উপবেশনে দেহ হতে দেহান্তরিত হয়
বিশ্রাম লব্ধ শ্রান্ত আলোড়ন।
ভীষণ ক্লান্ত ওরা,
সামাজিক ব্যস্ততা তাই আজ
করছেনা তাড়া। অথবা করছে,
পৌঁছাতে দিচ্ছেনা কানে,
ওরা জানে, ওরা মানে
ওরা প্রেমী, ওরা গুপ্ত,
ওদের আকুল ব্যকুল প্রেম
বর্নালী সমাজের কাছে লুপ্ত।।[/গাঢ়][/রং]
---28/11/2003

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


