----------
[রং=#666600][সাইজ=3]শুভেচ্ছা সম্ভার কুড়িয়ে কুড়িয়ে
অশান্তির বিষ কাঠে মেরে কুঠার ,
নেমে এস বন্ধু যত শান্তির পথে
বন্ধু দিবসে হাতে হাত রেখে মিলে মিশে
এস মানুষ সবাই গাই গান মানবতার।
সাগরের ঢেউ জেগেছে প্রাণে
ভাসাব যত জঞ্জাল আছে পথে,
বৃষ্টির শীতল স্বচ্ছ ধারায় ঝরাব সুখ
মেঘের মত বন্ধুত্বের বাষ্প হয়ে তোমার আমার
ভুবনের উপর মিলে মিশে এক সাথে।
শপথ নেবনা অকারনে মিছে মিছে,
বাড়তি বুলি আর তর্ক বাড়াবে সংশয় কেবল,
বন্ধু দিবসে আজ এ ক্ষনে আপন আপন মনে
তাই মানবতার সহজ সত্য বুঝে নিয়ে
হিংসা দ্বেষ এর কবর দিয়ে হই এসো সত্য সবল।[/সাইজ][/রং]
06/08/2006
[রং=ৎবফ][সাইজ=5]আগষ্টের প্রথম রবিবার আন্তর্জাতিক বন্ধু দিবসের এ দিনে সকল বন্ধুকে শরতের আকাশে মেঘের মাঝে যত শুভ্রতা সবটুকু বিলিয়ে শুভেচ্ছা পথিক প্রাণ আমার পক্ষ থেকে।[/সাইজ][/রং]
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৬ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



