somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পথিক!!!!!!!
যুদ্ধাপরাধীর ফাঁসি চাই

একান্ত আপন তুমি সে নিশাচরী অভ্যেস

১০ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বন্ধু গণে তর্ক করিতাম দিনের পর দিন রাতের পর রাত, গভীর রাত নয়, প্রথম প্রহরের আগমনঅবধি। কি না থাকিত সেই তর্কের মাঝে , কি না বলোতো? কেবল থাকিত না বিদ্যালয়ের পাঠ , কিন্তু দেখা যাইতো পরের দিন ক্লাশ এ সবচেয়ে খাড়ুস স্যারটির পরীক্ষা থাকিত, দূর তোয়াক্কা কে করিত। আড্ডার সময় আড্ডা আর পড়ার সময় পড়া। যথাসময়ে যথা কাজ করিবার নীতি সর্বেক্ষেত্রে না মানিতে পারিলে এই ভাবিয়া খুশিতো হইতে পারিতাম যে আড্ডার সময়টাতে তো মারিতে পারিতাম আড্ডা। দিনের শেষ আড্ডা কালে হাতে হাতে টুপিটি অঙ্গুলের উপর ঘুরিত কারণ ঐ আড্ডা এশার নামায পড়িয়া মসজিদ হইতে বাহির হইবার পরেই শুরু হইতো। মাঝে মাঝে আমার ডানের বাড়ীখানায় ক্লাশের সবচেয়ে পড়ুয়া সহপাঠীটির ঘরে আর বামের বাড়ীটিতে ক্লাশের সবচেয়ে ভালো ছাত্রীটির ঘরে আলোর ঝলক বাড়িতে দেখিতাম, দেখিতাম সেখানে জানালা দিয়ে ঢুকছে জ্ঞানপরীর দল। আর আমরা সর্বজ্ঞানী আড্ডার আসরে মাঝে মাঝে কলোনীতে আজ কোন মেয়েটা কি করিয়াছে তাহার আলোচনায় মুখরিত হইতাম।
রাতে ঘরে ফিরিলেই আবার মনে হইতো প্রেসটিজ রক্ষা করিতে হইবে , কাশে অটুট রাখিতে হইবে প্রথম স্থান। পড়িতে বসিতাম রাত জাগিয়া, গল্পের বই আসিয়া কাঁদিয়া লুটাইতো পায়। তাহাকেও খুশি করিতাম। এমন করিয়া তাই রাতের প্রহর একটা দুটো বিদায় লইতো কিন্তু আমার চোখের পাতা দুটি একে অপরকে সঙ্গমের সুযোগ পাইতো না।
আহা! কি সুন্দর কাটিত সেই সব দিন। সেই কৈশোর। আজ কাশের পরীক্ষা নেই। প্রথম হইবার প্রেসটিজ প্রবলেম নাই। সেই কলোনীর আড্ডার স্থলগুলোতে আমি বা আমরা নাই। আড্ডা নেই। আছে কেবল রাত জাগার অভ্যেস খানি একান্ত আপন হইয়া।

১০/৫/০৭

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×