অভিজ্ঞতা বিনিময় করে সফটওয়্যারে ব্যয় কমানোর তাগিদ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশে এসএপির (সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্ট ফর ডাটা প্রসেসিং) সফটওয়্যার ব্যবহাকারীরা অভিজ্ঞতা বিনিময় করলে বিদেশি প্রতিষ্ঠানকে পরামর্শ খাতে যে বিপুল অর্থ ব্যয় করতে হয় তার অনেকটাই সাশ্রয় হবে। এ উদ্দেশ্যে এসএপি ব্যবহারকারী পেশাজীবীদের নিয়ে গতকাল রাজধানীর গুলশানে বাটন রোজ হোটেলে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০টি কম্পানির প্রায় ৮০ জন পেশাজীবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো কম্পানিতে এসএপি সফটওয়্যার ইনস্টল করতে প্রায় ১০ কোটি টাকা খরচ হয়, যাতে পরামর্শক ব্যয় তিন কোটি থেকে পাঁচ কোটি টাকা এবং হার্ডওয়্যারের জন্য তিন কোটি টাকা দিতে হয়। তাই স্থানীয়ভাবে ব্যবহারকারীদের একসঙ্গে মিলিত করে অভিজ্ঞতা বিনিময় এবং কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সময় ও অর্থ সাশ্রয়ের তাগিদ দিয়েছেন তাঁরা। অনুষ্ঠানে ভিলেটেক্স গ্রুপের হেড অব আইএসএস রানা সোহেল, বসুন্ধরা গ্রুপের বিজনেস অটোমেশনের কো-অর্ডিনেটর রাজিব ইমরান, বসুন্ধরা গ্রুপের কনসালটেন্ট আবু মোহাম্মদ শোয়েব, এমজিএইচ গ্রুপের হেড অব আইটি দানেশ উসমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্বের অভিজাত কম্পানিগুলো তাদের হিসাব ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এসএপির সফটওয়্যার ব্যবহার করে থাকে। বাংলাদেশেও এই ব্যয়বহুল সফটওয়্যারটি প্রায় ৫০টি প্রতিষ্ঠান ব্যবহার করছে। বর্তমানে এ অ্যাসোসিয়েশনের সদস্যা সংখ্যা ১৬০ জন।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন