somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির দোষারোপের খেলায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ নাই । মূলত এখন সব কিছুতেই চলছে এই রাজনীতির কথা । কিন্তু কেউ কি সেই মানুষ গুলার কথা ভাবে ? ভাবে তাঁদের পরিবারের কথা ?
ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের দৃশ্য যে দেখবে তাকেই কাদতে বাধ্য করবে । অল্প বয়সে স্ত্রী এর স্বামী হারানো শোকে বেদনার কান্না । ছোট ছেলের তাঁর বাবার কাছে যাবার চিৎকার । মায়ের হাহাজারি !!! কিন্তু কই আমরাতো তা নিয়ে কেউ কিছু বলিনা ।
রাস্তা ঘাটে যারা গাড়ি চালায় তারা কোন দলের নেতা কর্মী না । তারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ । জীবনের তাগিদে তারা রাস্তায় নামে । নিজের ও নিজের পরিবারের জন্য দু মুঠো খাবার জোগানোর জন্য তারা রাস্তায় নামে । কিন্তু কি হয় ?? যত হরতাল-অবরোধ হোক যা ক্ষতি হয় এই এদের ই হয় ।
কারণ এখনতো চলছে লাগাতারের হরতাল-অবরোধের মিছিল । যারা দেয় তারাতো হুকুম এর জন্যেই দিয়ে দেয় । মুখ দিয়ে বললো আর হয়ে গেলো । আর সরকার একটু পুলিশ বাহিনী নামায় দেয় যে মুখশ্রুতিতে প্রতিরোধের জন্য ।
এই যে পেট্রোল বোমা ছুড়ে মারা হয় চলন্ত গাড়িতে । এই যে মানুষ অগ্নিদগ্ধ হয় । এই যে মারা যায় । কারা মারতেছে এইটা আমরা কেউ জানিনা ।
সরকারী দলের কথা হলো এইটা বিরোধী দলের কাজ । তাঁদের আমরা খুঁজে বের করবো ।
বিরোধী দলের কথা এইটা সরকারী দলের কাজ । নিজেরাই তাঁদের নিজেদের লোক দিয়ে করাচ্ছে ।

এই যে সংখ্যা লঘুদের উপর নির্যাতন হচ্ছে ।
একদল বলছে সংখ্যালঘুরা ভোট দিছে তাই জামাত শিবির ও বি এন পি এর কর্মীরা এইটা করছে । আর ভারত এই নির্বাচনের পক্ষে তাই সংখ্যালঘুদের ভারতীয় দালাল বলে উষ্কে দিচ্ছে ।
আরেক দল বলছে এই প্রহসনের নির্বাচন এর ব্যাপার টা আড়াল করার জন্যেই সরকার তাঁদের এজেন্ডা দিয়ে এই কাজ করিয়ে বিরোধীদলের নামে এক নতুন ইস্যু তৈরি করছে ।

মাঝখান দিয়ে যারা করছে কেউ তাঁদের নামে টু টুকুও করতেছে না । আসলে এখন অবস্থা এমন হয়ে গেছে কেউ এখন অপরাধ নিয়ে বা অপরাধী নিয়ে মাথা ঘমায় না । মাথা ঘামায় দুই দলকে দোষারোপ দিতে । কি এবং কত কায়দায় দোষারোপ দেওয়া যায় । আরে ভাই এই ভন্ডামী রাখেন । ফেসবুকে কিছু ঘটলেও দেখি দুই দলের একটিভিষ্টরা পাল্টাপাল্টি পোষ্ট করে ব্লগেও তাই । তবে কয়জনকে আমি ব্যাতিক্রম দেখতে পাচ্ছি ।

এই সুশীল গিড়ি আর কতদিন রাখবেন ?
আসলে যার যায় সেই বুঝে জালা বাকিটা এখন রাজনীতির আওতায় চলে গেছে । কে কি অপরাধ করলো সেইটা মুখ্য বিষয় না । এখন আসছে লজিক বিচার বিশ্লেষণের । বিচার বিশ্লেষণ আর তাঁর সাথে একটু ইতিহাস দিয়ে দোষারোপ চলতেছে । এতে করে অপরাধীরাও সুযোগ পেয়ে যাচ্ছে না ?
সেইদিন টা দূরে নাই যখন চুরি ডাকাতিও রাজনীতির খেলার আওতায় আসবে না । এই সভ্য সমাজ আর এই হলো কিছু সভ্য মানুষের রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি । :| :| /:)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×