হ্যাবলা মিয়ার ইন্টারভিউ
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
হ্যাবলা মিয়া চাকরী খোঁজে
ইন্টার ভিউয়ের বোর্ডে
ক্যাবলা মিয়া ছিলেন বসা
সব জান্তার মোডে।
প্রথম প্রশ্ন করেই ক্যাবলা
হ্যাবলার পানে চায়
কোন প্রশ্নটা দিয়ে তাকে
আটকে রাখা যায়।
‘তিনে তিনে তের হলে
তিন তেরোতে কত’?
হ্যাবলা বলে, ‘হবে হয়তো
তিরানব্বইয়ের মতো’।
‘মতিঝিলের রাস্তা দিয়ে
জাহাজ চলে কত’?
‘সদর ঘাটের নদীর জলে
টেক্সি চলে যত’।
‘বাজ পাখিরা পানির নীচে
কেমন করে উড়ে’?
‘তিমি মাছরা আকাশ পথে
যেমন করে ঘুরে’।
‘সাগর জলে গরু ছাগলে
কেমনে দৌড়ে যায়’?
‘পানির মাছ ডাঙ্গায় এসে
যেমনে আছাড় খায়’।
‘পুকুর জলে লাউ গাছেতে
কেমন ঝিঙা ধরে’?
‘চৈতী রোদে শুখনা মাঠে
যেমন শেওলা পরে’।
‘কোন কারণে ব্যাঙের সর্দি
আষাঢ় মাসের জলে’?
‘যেই কারণে শুকনা কালে
থাকে মাটির তলে’।
যেমন প্রশ্নের তেমন উত্তর
সবাই খুশি শুনে
ভাইভা বোর্ডে নাম্বার দিল
উল্টা-পাল্টা গুনে।
নাম্বার দেখে হ্যাবলা বলে,
চাকরীটা কি হবে?
ক্যাবলা বলে, আজই নিয়োগ,
বিনা বেতনে তবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
প্রথমেই বলে নিতে হবে, ইসলামে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অশেষ সম্মান দেওয়া হয়েছে। মুসলমানদের যখন খুবই খারাপ অবস্থা, তখন এই বদর যুদ্ধে নবীজির নেতৃত্বে অংশগ্রহণ করেন একদল মুষ্টিমেয় সাহাবী। সেই বদর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন