ফ্যালানী হত্যার বিচার চাই
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ফ্যালানীরা খেলনা নয়তো
ঝুলছে তবু তারের কাঁটায়
পাখির মতো গুলি করে
দু'দিন পরে লাশটি পাঠায়।
বর্ডার মানে মার্ডার নয়রে
নয়তো মানুষ নির্যাতন
প্রান্ত সীমায় বসত করে
উভয় দেশের মানুষ জন।
ওই পারেতে থাকতে পারে
হয়তো কারো জীবন সাথী,
থাকতে পারে একই গোষ্ঠীর
ধর্মে-কর্মে একই জাতি।
তাইতো তাদের এপার-ওপার
হর-হামেশা আসা-যাওয়া
মনের ভাব যে আদান প্রদান
সদাই চলে নাওয়া-খাওয়া।
গরু-ছাগল আর পশু-পাখী
তাদের কোন বর্ডার নাই
তাদের নিয়েই দ্বন্দ বেশী
সীমান্তেতে দেখতে পাই।
তাই বলে কি করবে গুলি,
মারবে মানুষ পাখির মতো?
আর কি কোন নাই সমাধান,
করতেই হবে মানুষ হত?
এই যদি হয় সীমান্ত আইন
নিন্দা জানাই বিশ্ব জুড়ে
দেখতে চাইনা লাশের ছবি
কাঁদতে চাইনা করুণ সুরে।
বন্ধ কর মানব নিধন
উচ্চ কন্ঠে বলছি তাই
সীমান্তের ঐ হিংস্র রোধে
ফ্যালানী হত্যার বিচার চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন