মাইনকা চিপায় আছি
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রাজনীতিতে টানাহেঁচড়া
মাইনকা চিপায় আছি
জানিনা ভাই এই ভাবেতে
কয় দিন যে বাঁচি।
সরকার দেয় রে পুলিশ পেটন
বিরোধী ছোঁড়ে বোম
ভয়ের চোটে অনেক লোকে
যাচ্ছে দিল্লি রোম।
ক্ষেতের সব্জি খাচ্ছে গরু
কৃষকের মাথায় হাত
শ্রমিক-মুজুর ঘরে বসা
পাচ্ছেনাকো ভাত।
হু হু হা হা করছি শুধু
মুখে এঁটে কুলুপ
রাজনীতিতে নেতা-নেত্রীর
দেখছি নানান রুপ।
বক্তৃতা আর গলাবাজিতে
টিভির পর্দা ফাটে
সত্য মিথ্যার বাহাস করে
নেতাদের দিন কাটে।
আমারা আছি নিরব দর্শক
দেখেই শুধু যাচ্ছি
হরহামেশা তাদের হাতেই
নানান শাস্তি পাচ্ছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন
তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুন