লেডিস ফার্স্ট
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
(সপ্তম ব্লগ দিবসে আমার তিন শততম পোষ্ট।)
শ্যামাচরণ পাতলা গড়ন
থুত্থুরো এক বুড়ো
গঞ্জে যাবেন বেলা পড়েছে
করছে তাড়াহুড়ো।
খেয়ার মাঝি ভীষণ পাজি
বসল সে যে বেঁকে
গাই গরুটা নিবেন শুধু
তাদের সবাই রেখে।
বলছে শ্যামা, “ওরে মাঝি,
বিবেক কি তোর নাই,
মোদের সবাই বসিয়ে রেখে
পার করবি ঐ গাই”?
বলছে হেসে খেয়ার মাঝি
ফুলিয়ে বুকের ছাতি,
"গরু হলেও ফেলনা নয় তো,
ও যে নারী জাতি"।
কথা শুনে সবাই যখন
করছে গালাগাল
তখন মাঝি গরু নিয়েই
খাটিয়ে দিল পাল।
ফিরে এসেই ধমক খেয়ে
বলছে মাঝি রাগে,
"‘লেডিস ফার্স্ট’ এই কথাটা
পালন করেছি আগে”।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুন