হ্যাবলার বিল্ডিং গণনা
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
হ্যাবলা মিয়া ঢাকা গিয়েছে
মতিঝিলের মোড়ে
উঁচু একটা দালান দেখে
গুনছে জোরে জোরে।
গোনার পরে তাকিয়ে দেখে
মাস্তান একটা খাড়া
"দে টাকা দে ফাটিয়ে ফেলবো"
করছে বড় তাড়া।
কাঁপতে কাঁপতে বলল হ্যাবলা,
"কিসের টাকা দিব"?
"আমার বিল্ডিং তুই গুনেছিস
তিনশ’ টাকা নিব"।
হ্যাবলা বলে, "সব তালা তো
গুনতে পারি নাই
অর্ধেক গুনে এতো টাকা
কেমনে দিব ভাই"?
মাস্তান বলে, "যা গুনেছিস
তাই দিয়ে দে এখন
নইলে কিন্তু ডবল নেব
কাঁদবি পরে তখন"।
অমনি হ্যাবলা দেড় শ’ টাকা
মাস্তান হাতে দিলে
টাকা পেয়ে হাসতে হাসতে
যায় সকলে মিলে।
খুশির চোটে হ্যাবলা বলে,
"ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই"।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন