থর্টিফাস্ট নাইট
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আতস বাজি ফুটবে কত
রাত বারোটার পর
বেরসিকরা থাকবে শুয়ে
রসিক ছাড়বে ঘর।
নাচন-কোঁদন হই-হল্লাতে
কাটবে সারা রাতি
মদ গাঁজা আর তাড়ি খেয়ে
করবে মাতামাতি।
নেশার ঘোরে চলবে অনেক
রাজাধিরাজ মোডে
উল্টাপাল্টা গাড়ি চালিয়ে
মরবে কেহ রোডে।
খুঁজবে কেহ দামী খাবার
খাবে অনেক কিছু
গরীব লোকে ফেলনা খেতে
হাঁটবে পিছু পিছু।
অনেক নারী ছাড়বে বাড়ি
রাস্তাঘাটে রবে
ইভটিজিং আর সম্ভ্রমহানী
অনেক কিছু হবে।
থার্টি ফাস্টের সুখ আনন্দ
তবুও করবে ভাই
গরীব শুধু দেখবে চেয়ে
বলার কিছু নাই।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন